৩২ ধন-সম্পদের লোভ ও কৃপনতা হযরত মুয়াবিয়া (রাদিঃ) -এর দানশীলতা ৃ মুসআব ইবনে যুবাইর বর্ণনা করেন, হযরত মুয়াবিয়া (রাদিঃ) যখন হজ্জ শেষে মদীনা মুনাওয়ারা হইয়া যাইতেছিলেন তখন হযরত হুসাইন (রাদিঃ) হযরত হাসান (রাদিঃ) কে বলিলেন, মুয়াবিয়া (রাদিঃ) -এর সহিত সাক্ষাৎও করিবেন না তাহাকে সালামও করিবেন না। কিন্তু তিনি যখন মদীনা হইতে বাহির হইয়া গেলেন তখন হযরত হাসান (রাদিঃ) বলিলেন, আমাদের কাছে তাহার খন রহিয়াছে । অবশ্যই তাহার সহিত সাক্ষাৎ করিতে হইবে । এই বলিয়া তিনি সাওয়ারীর উপর আরোহন করত তাহার সহিত যাইয়া সাক্ষাৎ করিলেন, তাহাকে সালাম করিলেন এবং খনের কথাও শুনাইলেন। একটি বখতী উটের উপর আশি হাজার দীনার দিয়া পাঠাইলেন। উটটির চলিতে কষ্ট হইতে ছিল। অন্য উটের পিছনে পড়িয়া যাওয়ার কারণে মানুষে উহাকে হাঁকাইয়া নিতেছিল। হযরত মুয়াবিয়া (রাদিঃ) জিজ্ঞাসা করিলেন ইহা কি? ব্যাপারটি বলা হইল। তখন তিনি বলিলেন দীনার সহ উটটি আবু মুহাম্মদ ইমাম হাসানের কাছে পাঠাইয়া দাও । ইমাম ওয়াকেদী ও খলীফা মামুনুর রশীদের দানশীলতা ওয়াকেদ পিতা মুহাম্মদ ওয়াকেদী সম্পর্কে বর্ণনা করেন, একদা তিনি খলীফা মামুনুররশীদের নিকট লিখিয়া পাঠাইলেন যে, তিনি অত্যন্ত ঝণগ্রস্থ হইয়া পড়িয়াছেন। এখন আর তিষ্টিতে পারিতেছেননা । মামুনুর রশীদ চিঠির অপর পৃষ্ঠার লিখিয়া দিলেন যে, আপনার মধ্যে দুইটি গুন রহিয়াছে। একটি দানশীলতা অপরটি হায়া। দানশীলতার কারণে আপনার মাল সব চলিয়া গিয়াছে আর হায়ার কারণে আমার কাছে আপন প্রয়োজন প্রকাশ করিতে পারিতেছেন না। যাহাই হউক আমি আপনাকে একলক্ষ দেরহাম দেওয়ার নির্দেশ দিলাম । যদি যথোপযুক্ত হইয়া থাকে তবে আপনি মুক্ত হস্তে মানুষকে দান করুন নচেৎ-ক্রটি আপনারই । আর আপনি যখন খলীফা হারূনুর রশীদের পক্ষ হইতে কাষী নিযুক্ত ছিলেন তখন আমাকে একটি হাদীছ শুনাইয়া ছিলেন, যে, মুহাম্মদ ইবনে ইসহাক ইমাম যুহরী হইতে আর তিনি হযরত আনাস (োদিঃ) হইতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হযরত যুবাইর ইবনে আউওয়ামকে সম্বোধন করিয়া বলিয়াছিলেন, হে যুবাইর ৷ রিযিকের চাবিকাঠি আল্লাহর আরশের বরাবর । তিনি প্রত্যেক বান্দার প্রতি তাহার খরচ অনুযায়ী রিযিক পাঠাইয়া থাকেন। যে ব্যক্তি বেশী খরচ করে তাহার প্রতি বেশী পাঠানো হয় আর যে কম খরচ করে তাহার প্রতি কম পাঠানো হয় । আর এই ব্যাপারে আপনি আমার চাইতে ভাল জানেন। ওয়াকেদী বলেন, আল্লাহর কসম মামুন যে হাদীছের আলোচনা করিয়াছে ইহা আমার কাছে তাহার একলক্ষ দেরহাশের হাদিয়া হইতে উত্তম । [010198999129 ৬৮৮/৬৬.1171091119.00101
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।