ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৩১ “উপকার তখনই উপকার হিসাবে গণ্য হয় যখন যথাস্থানে পতিত হয়। তাই বিরত থাকিবে |” আব্দুল্লাহ কবিতা শুনিয়া বলিলেন, ইহা দ্বারা তো মানুষ কৃপন হইয়া যাইবে । আমি মৃষলধার বৃষ্টির ন্যায় দান করিতে থাকিব । যদি ভাল লোকের নিকট পৌছে তবে তাহারা ইহার হকদার আর যদি খারাপ লোকের নিকট -পৌছে তবে ইহা আমার মান উপযোগী হইয়াছে । দানশীলদের কতিপয় ঘটনা হযরত আয়েশা (রাদিঃ) -এর দানশীলতা মুহাম্মদ ইবনে মুনকাদির হযরত আয়েশা (রাদিঃ) -এর খাদেমা উম্মে দিরবা হইতে বর্ণনা করেন, একদা ইবনে যুবাইর (রহঃ) হযরত আয়েশা (রাদিঃ) -এর খেদমতে দুইটি থলি ভরতি করিয়া একলক্ষ আশি হাজার দেরহাম পাঠাইলেন। হযরত আয়েশা (রাদিঃ) এ গুলি একটি খাঞ্চায় করিয়া মানুষের মধ্যে বন্টন করিয়া দেন। সন্ধ্যায় আমাকে বলিলেন, আমার ইফতারী আন । আমি রুটি আর যয়তুনের তৈল আনিয়া হাজির করিলাম । আর বলিলাম, আজ যে এত দেরহাম বন্টন করিয়াছেন উহা হইতে এক দেরহাম দ্বারা ইফতারের জন্য কিছু গৌসত খরিদ করিতে পারিলেন না? হযরত আয়েশা (রাদিঃ) বলিলেন, আরে! স্মরণ করাইয়া দিলেত তাহাই করিতাম। হযরত ইবনে আব্বাস (রাদিঃ) -এর দানশীলতা আবান ইবনে উছমান (রহঃ) বর্ণনা করেন, এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিঃ) -এর কিছু অনিষ্ট করার ইচ্ছায় কুরাইশ বংশের নেতৃবৃন্দের কাছে যাইয়া বলিল, আব্দুল্লাহ ইবনে আব্বাস (রোদিঃ) আমাকে এই বার্তা দিয়া পাঠাইয়াছেন যে, আগামীকাল সকালে তাহার ঘরে আপনাদের দাওয়াত, পরদিন সকালে সকলেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিঃ) -এর বাড়ীতে যাইয়া হাজির । তিনি সমবেত হওয়ার কারণ জিজ্ঞাসা করিলে তাহারা সব বৃত্তান্ত বর্ণনা করিল । হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদিঃ) কিছু ফলমূল খরিদ করিয়া আনার নির্দেশ দিলেন এবং কিছু লোককে রুটি তৈরি করার নির্দেশ দিলেন। মেহমানদের সম্মুখে ফল হাজির করা হইল । তাহারা ফল খাইতে না খাইতেই দস্তরখান বিছাইয়া দেওয়া হইল সবাই তৃপ্তি সহকারে খানা খাইয়া চলিয়া গেলেন । অতঃপর খাদেমগণকে জিজ্ঞাসা করিলেন, আজ যে পরিমান খরচ হইয়াছে প্রতিদিন এই পরিমাণ খরচ করা যাইতে পারে কি? তাহারা বলিল, জি হ্টা। তিনি বলিলেন, তাহা হইলে প্রতিদিনই তাহারা আমার এখানে নাস্তা করুক। [010198999129 ৬৮৮/৬৬.1171091119.00101
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।