ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

৩৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা দাতা, কোন কৃপন আমার হাত হইতে রক্ষা পাইবেনা। কৃপণতা হইল কুফরের ক আর কাফের জাহান্নামী । দানশীলতা ঈমানের অন্তর্ভৃন্ত। আর ঈমানদারেরা জান্নাতী | চিরিক (রাদিঃ) বলেন, বহু গোনাহগার এমন যাহারা অভাব অনটনের মধ্য দিয়া কালাতিপাত করে তাহারা দানশীলতার কারণে জান্নাতে চলিয়া যাইবে । আহনাদ ইবনে কাইস রেহঃ) জনৈক ব্যক্তির হাতে একটি দেরহাম দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন এই দেরহামটি কাহার? সে উত্তরে বলিল, আমার । তিনি বলিলেন এই দেরহাম তোমার হইবেনা যতক্ষণ না তোমার হাত হইতে বাহির হইয়া যায়। এই মর্মেই বলা হইয়াছে- “তুমি হইলে মালের জন্য যখন উহা হাতে রাখ, আর যখন উহা খরচ করিয়া ফেল তখন উহা তোমার |” ওয়াসিল ইবনে আতা কে গায্যাল বলা হইত এইজন্য যে, তিনি গাষ্যাল অর্থাৎ যাহারা সূতা কাটিত তাহাদের সাহিত উঠাবসা করিতেন । তিনি যখনই কোন অবলা মহিলাকে দেখিতেন তখন তাহাকে কিছু না কিছু দান করিয়া দিতেন। আসমায়ী রোদিঃ) বর্ণনা করেন, একদা হাসান (রোদিঃ) হুসাইন রোদিঃ) এর প্রতি কবিদিগকে দান করার কারণে গঞ্জনা মুলক চিঠি লিখিয়া হুসাইন (রাদিঃ) উত্তরে লিখিলেন, উত্তম মাল উহাই যা দ্বারা আবরু ইজ্জত রক্ষা পায়। সুফিয়ান ইবনে উয়াইনাকে জিজ্ঞাসা করা হইল সাখা বা দানশীলতা কাহাকে বলে? তিনি উত্তরে বলিলেন, সাখা বা দানশীলতা হইল ভাইদের সহিত সদাচার ও অর্থ সম্পদ ফিরাইয়া দেওয়া । অতঃপর তিনি বলিলেন, আমার পিতা উত্তরাধিকার সূত্রে পঞ্শ হাজার দেরহাম লাভ করিয়াছিলেন । তিনি সমস্ত দেরহাম থলিতে পূর্ণ করিয়া ভাইদের মধ্যে বন্টন করিয়া দেন আর বলেন, আমি আমার ভাইদের জন্য আন্মাহর কাছে জান্নাত প্রার্থনা করিয়াছি । এখন মালের ব্যাপারে কি তাহাদের সহিত কার্পণ্য করিব? ইহা কখনও হইতে পারে না। হযরত হাসান (রাদিঃ) বলেন, উপস্থিত সম্পদ মনে প্রানে চেষ্টা করিয়া দান করিয়া দেওয়াই চূড়ান্ত দানশীলতা । জনৈক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইল, আপনার কাছে সর্বাপেক্ষা প্রিয় কে? তিনি উত্তরে বলিলেন, যে আমাকে সবচাইতে বেশী দান করিয়াছে । আবার জিজ্ঞাসা করা হইল, যদি এমন কেহ না থাকে? উত্তরে বলিলেন, তবে এঁ ব্যক্তি যাহাকে আমি সব চাইতে বেশী দান করিয়াছি। আব্দুল আযীয ইবনে মারওয়ান (রহঃ) বলেন, কেহ যদি আমাকে তাহার উপকার করার সুযোগ দেয় তবে তাহার প্রতি আমার যতটুকু অনুগ্বহ হইবে আমার প্রতিও তাহার ততটুকু অনুগ্হ হইবে। খলীফা মাহদী শাবীব ইবনে শাইবাকে জিজ্ঞাসা করিলেন, আমার ঘরে মানুষের অবস্থা কেমন দেখিতেছ? শাবীব উত্তরে বলিলেন, এক ব্যক্তি আশা লইয়া আসে আর খুশী হইয়া ফিরিয়া যায়। জনৈক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে জাফরের সম্মুখে দুইটি চরণ আবৃত্তি করিয়াছিল যাহার অনুবাদ নিষ্নে প্রদত্ত হইল- [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।