ধন-সম্পদের লোভ ও কৃপনতা ২৯ হাসান (রাদিঃ) উত্তরে বলিলেন, মারোয়্যাত হইল, আপন দ্বীন ও সত্তার হেফাজত করা, উত্তমরূপে মেহমানদারি করা এমনকি বিতর্ক এবং অপছন্দনীয় কোন কাজও শালীনতা বজায় রাখিয়া করা । নাজদাহ হইল, প্রতিবেশীর বিপদাপদ দূরীভূত করা সর্ব ক্ষেত্রে ধৈর্য ধারণ করা । আর করম হইল, চাওয়ার আগেই দান করা, যথা সময়ে খাবার খাওয়ানো, দানকরা সত্তেও ভিক্ষুকের সাহিত নগ্র আচরণ করা। হযরত হাসান ইবনে আলী (রাদিঃ) -এর দানশীলতা একবার হযরত হাসান (রাদিঃ) -এর কাছে জনৈক ব্যক্তি প্রয়োজন উল্লেখ পূর্বক একটি আবেদন পত্র পাঠাইলেন। তিনি উহা পাইয়া না পড়িয়াই বলিলেন, তোমার প্রয়োজন মিটানো হইবে । কোন এক ব্যক্তি বলিল, হে নবী দৌহিত্র! আপনি আবেদন পত্রটি পড়িয়া তারপর উত্তর দিতেন। হযরত হাসান (রাদিঃ) বলিলেন, যতক্ষণ আমি তাহার এই আবেদন পত্র পড়িব ততক্ষণ সে আমার কাছে লাঞ্কিত অবস্থায় থাকিবে । আর কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করিতে হইবে যে, এই ব্যক্তিকে তুমি এতক্ষণ লাঞ্ছিত করিলে কেন? ইবনে সিমাক বলেন, বড়ই আশ্চর্যের বিষয় যে, মানুষ টাকা দিয়া গোলাম ও বাদী খরিদ করে, দান ও পরোপকার করতঃ স্বাধীন লোক খরিদ করেনা । জনৈক বেদুঈনকে জিজ্ঞাসা করা হইয়াছিল, তোমাদের সরদার কে? উত্তরে বলিয়াছিল, 55554555595 রয়া দেয়। প্রকৃত দানশীলতা হযরত আলী ইবনে হুসাইন (রাদিঃ) -এর ভাষায় হযরত আলী ইবনে হুসাইন (রাদিঃ) বলেন, যে ব্যক্তি আবেদন করার পর মাল দান করে সে প্রকৃত দানশীল নহে বরং প্রকৃত দানশীল এ ব্যাক্ত যে, আল্লাহ তায়ালা অনুগত বান্দাদের যে হক নির্ধারন করিয়া দিয়াছেন উহা আবেদন ব্যতিরেকেই দিয়া দেয়। আর ইহার জন্য কোন শোকরিয়ারও আশা করে না। হযরত হাসান বসরী রেহঃ) -এর মতে দানশীল হাসান বসরী রেহঃ) কে জিজ্ঞাসা করা হইল, দানশীলতা কাহাকে বলে? তিনি উত্তরে বলিলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সম্পদ দান করাকে বলে। অতঃপর জিজ্ঞাসা করা হইল, সতর্কতা ও বিচক্ষনতা কাহাকে বলে? উত্তরে বলিলেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই সম্পদ দান করাকে । তারপর জিজ্ঞাসা করা হইল অপব্যয় কাহাকে বলে? উত্তরে বলিলেন, নেতৃত্ব ও কর্তৃত্ব লাভের উদ্দেশ্যে সম্পদ ব্যয় করাকে । হযরত জাফর সাদেক (রহঃ) বলেন জ্ঞানের চাইতে বেশী সহায়ক কোন সম্পদ নাই, মূর্খতার চাইতে বড় কোন বিপদ নাই এবং পরামর্শের তুলনায় বড় কোন শক্তি নাই । আল্লাহ তায়ালা স্বয়ং বলেন, আমি অতিদানশীল ও [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।