ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৮ ধন-সম্পদের লোভ ও কৃপনতা একঃসহসান ও দানকরা তাহাদের কাছে প্রিয় করিয়া দিয়াছেন। দঃ ইহসানকারী ও দাতাদের ভালবাসা মানুষের অন্তরে সৃষ্টি করিয়া: দিয়াছেন। তিনঃ দান গ্রহিতাদের দৃষ্টি দাতাদের প্রতি ফিরাইয়া দিয়াছেন অর্থাৎ তাহাদের প্রতি আকৃষ্ট করিয়া দিয়াছেন। চারঃ দান খয়রাত তাহাদের জন্য এমন সহজ করিয়া দিয়াছেন যেমন আল্লাহ তায়ালা অতি সহজে শুস্ক জমিতে বৃষ্টি বর্ষন করেন আর উহার সাহায্যে এ জমি এবং অধিবাসীকে পুনর্জীবিত করেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, প্রত্যেক ভালকাজ সদকা. মানুষ নিজের এবং পরিবারবর্ণের জন্য যাহা খরচ করে তাহাও সদকা হিসাবে লেখা হয়, মানুষ আপন ইজ্জত আবরু রক্ষার্থে যাহা খরচ করে তাহাও সদকা । মানুষ যে কোন খরচ করে আল্লাহ তায়ালা উহার প্রতিদান দিয়া দেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, প্রত্যেক ভালকাজ সদকা, ভালকাজের প্রতি পথপ্রদর্শকও কর্তার ন্যায় ছাওয়াবের অধিকারী হইবে । আর আল্লাহ তায়ালা দুঃখীদের সাহায্যকারীকে ভালবাসেন । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, তুমি ধনী হও দরিদ্র হও যাহারই কোন উপকার কর তাহা তোমার জন্য সদকা । বর্ণিত আছে, আন্মাহ তায়ালা হযরত মুসা (আঃ) -এর প্রতি ওহী পাঠাইয়াছেন, হে মূসা! তুমি সামেরীকে হত্যা করিবেনা যেহেতু সে দানশীল । _ হযরত জাবের (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) একদা কাইস ইবনে সাঁদ কে সেনাপতি করিয়া একটি সেনাদল জিহাদের জন্য পাঠাইলেন, জিহাদের পর কাইস (রাদিঃ) তাহাদের জন্য নয়টি উট জাবেহ করিলেন। এই ঘটনা তাহারা রাসূলুল্লাহ (সান্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর নিকট বর্ণনা করিলেন তিনি বলিলেন বদান্যতা এই পরিবারের বৈশিষ্ট্য । হযরত আলী (রাদিঃ) বলেন, দুনিয়া যখন তোমার দিকে আসে তখন উহা খরচ কর। কেননা উহা হাস পাইবেনা । আর যখন তোমার নিকট হইতে চলিয়া যাইতে থাকে তখনও খরচ কর। কেননা উহা স্থায়ী হইবে না। অতঃপর তিনি “দুনিয়া যখন তোমার দিকে আসে তখন যত খরচই কর কমিবেনা। আর যখন তোমার নিকট হইতে ফিরিয়া যায় তখন তো খরচ করা বেশী প্রয়োজন। আর ফিরিয়া যাওয়ার দরুন আল্লাহর প্রশংসা কর ।” করম বা দানশীলতার ব্যাখ্যা হযরত মুয়াবিয়া (রাদিঃ) হযরত হাসান ইবনে আলী (রাদিঃ) -এর কাছে মারোয়্যাত, নাজদাহ ও করম এই তিনটি আরবী শব্দের অর্থ জিজ্ঞাসা করিলেন । [010198999129 ৬৮৬/৬৬.1171091119.00101

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।