ধন-সম্পদের লোভ ও কৃপনতা ২৭ সোপর্দ করিয়া দেন। হেলালী (রাদিঃ) নামক জনৈক সাহাবী বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ (সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর কাছে বনি আম্বর গোত্রের কিছু লোক বন্দি হইয়া আসিল । তিনি সবাইকে হত্যা করার নির্দেশ দিলেন কেবল এক ব্যক্তিকে রেহাই দিলেন, হযরত আলী (রাদিঃ) বলিলেন, ইয়া রাসূলুল্লাহ (সান্রাল্াহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহ এক, দ্বীন এক, অপরাধ ও এক, সবাইকে হত্যা করার নির্দেশ দিলেন আর -এই এক ব্যক্তিকে রেহাই দিলেন কেন? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, এইমাত্র জিবাঈল (আঃ) আমার কাছে নাযিল হইয়া বলিয়াছেন, সমস্ত অপরাধীকে হত্যা করিয়া ফেলুন কেবল এই এক ব্যক্তিকে রেহাই দিন, কেননা আল্লাহ তায়ালা তাহার দানশীলতা গুনের কদর করিয়াছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, প্রত্যেক জিনিসের একটি ফল রহিয়াছে । ইহসান ও অনুগহের ফল হইল নাজাতের দ্রুত আগমন। ইবনে ওমর (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, দানশীলের খাবার ওষধ আর কৃপনের খাবার রোগ । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যাহার কাছে আল্লাহর নেয়ামত বেশী থাকে তাহার কাছে মানুষের হকও বেশি থাকে। অতএব যে ব্ক্তি এ হক আদায় না করে তাহার নেয়ামত ধ্বংস ও বিনষ্টের সম্মুখীন হয়। একদা হযরত ঈসা (আঃ) বলিলেন, তোমরা এ জিনিষ অধিক পরিমানে অবলম্বন কর যাহা আগুনে ভক্ষণ করিতে পারিবেনা ৷ জিজ্ঞাসা করা হইল এ জিনিষটি কি? উত্তরে বলিলেন, ইহসান ও পরোপকার । হযরত আয়েশা (রোদিঃ) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, জান্নাত হইল দানশীলদের ঘর ৷ আবু হুরাইরা (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সান্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, দানশীল আল্লাহর নিকটবর্তী মানুষের নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী আর জাহান্নাম হইতে দূরে । জান্নাত হইতে দূরে কিন্তু জাহান্নামের নিকটবর্তী । দানশীল জাহেল আল্লাহর কাছে কৃপন আলেমের তুলনায় অধিক পছন্দনীয় । আর সর্বাপেক্ষা ধ্বংসাত্মক ব্যধি হইল কৃপনতা, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, যে ইহসানের যোগ্য তাহার প্রতিও ইহসান কর যে যোগ্য নহে তাহার প্রতিও ইহসান কর। যদি যোগ্য হইয়া থাকে তবে যথা স্থানে ইহসান করা হইয়াছে আর যদি যোগ্য না হইয়া থাকে তবে তুমিতো ইহসান করার যোগ্য । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আমার উম্মতের দানশীল ব্যক্তিরা নামায বোযার কারণে জান্নাতে যাইবেনা তাহারা দানশীলতার এবং মুসলমানদের কল্যাণ কামনার কারণে জান্নাতে যাইবে । আবু সাঈদ খুদরী (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আল্লাহ তায়ালা আপন বান্দাদের ইহসান ও উপকারের বিভিন্ন উপায় সৃষ্টি করিয়া দিয়াছেন । [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।