২৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা করেন। পছন্দনীয় চরিত্রদ্বয় হইতেছে, সচ্চরিত্র ও দানশীলতা আর অপছন্দনীয় চরিত্রদ্ধয় হইতেছে হৃদয়ের কাঠিন্য ও কৃপনতা। আল্লাহ তায়ালা যখন কোন বান্দার ব্যাপারে কল্যাণের ইচ্ছা করেন তখন তাহার মাধ্যমে মানুষের প্রয়োজন ও অভাব মোচন করেন। মেকদাম ইবনে শুরাইহ আপন পিতা হইতে এবং তিনি তাহার পিতা হইতে বর্ণনা করেন, তাহার পিতা বলেন, আমি একদা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর কাছে আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ। আমাকে এমন একটি আমলের কথা বলিয়া দিন যাহা আমাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে । রাসূলুল্লাহ (সোন্রান্রাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, মাগফিরাত অপরিহার্য কর, বিষয় হইল মানুষকে খানা খাওয়ানো, সালাম ব্যাপক করিয়া দেওয়া এবং উত্তম পন্থায় কথা বলা । আবু হুরাইরা (রাদিঃ) বর্ণনা করেন। দানশীলতা জান্নাতের একটি বৃক্ষ। যে ব্যক্তি দানশীল সে এ বৃক্ষের একটি শাখা ধারণ করিল । অতএব এ শাখা তাহাকে জান্নাতে পৌছানো পর্যন্ত ছাড়িবেনা ৷ আবু সাঈদ খুদরী (রাদিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি বান্দাদের নিকট অনুগহ কামনা কর এবং তাহাদের আশ্রয়ে জীবন যাপন কর। কেননা আমি তাহাদের মধ্যে আমার দয়া পূর্ণ করিয়া দিয়াছি। কঠিন হৃদয়বানদের কাছে অনুষহ প্রার্থনা করিওনা। কেননা আমি তাহাদের মধ্যে আমার গোস্বাপূর্ণ করিয়া দিয়াছি। হযরত ইবনে আব্বাস (রোদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, তোমরা দানশীলদের ক্রটি বিচ্যুতি ক্ষমা করিয়া দাও। কেননা দানশীল ব্যক্তি যখনই হোচট খাইয়া পড়িয়া যাইতে চায় তখনই তাহার হাত ধরিয়া ফেলেন, ইবনে মাসউদ (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, একটি উটের কুঁজে ছুরি যত দ্রুত পৌছে তাহার চাইতেও অধিক দ্রুত গতিতে অন্নদানকারীর প্রতি তাহার রিযিক পৌঁছে। আল্লাহ তায়ালা অন্ুদানকারীকে লইয়া ফেরেশতাদের সহিত গর্ব করেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, আল্লাহ তায়ালা দানশীল, তিনি দানশীলতা পছন্দ করেন। উন্নত চরিত্রকে পছন্দ করেন আর নিম্ন চরিত্র অপছন্দ করেন। আনাস (রাদিঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইসলামের স্বার্থে যাহাই চাওয়া হইত তাহাই দান করিতেন। একবার এক ব্যক্তি আসিয়া কিছু চাহিল। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাহাকে দুই পাহাড়ের মাঝখানে সদকার যত ছাগল ছিল সব দিয়াছেন। সে আপন গোত্রের কাছে ফিরিয়ী বলিল, হে আমার গোত্রীয় ভাইয়েরা । তোমরা ইসলাম গ্রহণ করিয়া ফেল। কেননা মুহাম্মদ সাল্লালালাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দান করেন যে, দারিদের আর আশংকা থাকেনা । ইবনে ওমর (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নেয়ামত দান করেন যাহাতে মানুষের উপকার হয়। যদি তাহারা এ নেয়ামতে কৃপণতা করে তবে এ নেয়ামত তাহাদের নিকট হইতে ছিনাইয়া অন্যের কাছে [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।