ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ২৫ মালদারেরা কত সুখে স্বাচ্ছন্দে আছে। পক্ষান্তরে দ্বীনের জন্য যাহারা নীচে ও পশ্চাদে রহিয়াছে তাহাদের প্রতি দৃষ্টি আকৃষ্ট করে আর বলে, এত কষ্ট করিবে কেনঃ তুমি আল্লাহকে এত ভয় করিতেছ কেন? অমুক ব্যক্তি তোমার চাইতে বড় আলেম সে তো এত ভয় করেনা । মানুষ সবাই ভোগবিলাসে ও সুখ স্বাচ্ছন্দে লিপ্ত তুমি একা ব্যতিক্রম ধর্মী থাকিবে কেন? এই সমস্ত কুমন্ত্রনা দিতে থাকে । হযরত আবু যর (রাদিঃ) বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে উপদেশ দিয়াছেন, কম সম্পদশালীর প্রতি লক্ষ্য কর বেশী সম্পদশালীর প্রতি লক্ষ্য করিওনা। আবু হুরাইরা (রাদিঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসান্াম) বলিয়াছেন, কোন ব্যক্তির দৃষ্টি যখন ধনসম্পদে অগ্রগামী ব্যক্তির প্রতি পড়ে, তখন সে যেন ধন-সম্পদে পশ্চাদগামী ব্যক্তির প্রতি দৃষ্টিপাত করে। এই উল্লেখিত পাচটি বিষয়ের মাধ্যমে মানুষের মধ্যে অল্পেতুষ্ট সৃষ্টি হইতে পারে । তন্মধ্যে সব চাইতে বেশী কার্ষকর হইল সবর ও আশা খাট করা দীর্ঘ আশা না করা । আর এই কথা মনে করিবে যে, অনন্ত কালের সুখ শান্তির জন্য ক্ষণকালের এই সবরের কষ্ট সহ্য করা হইতেছে। যেমন রোগী দীর্ঘদিন রোগমুক্ত থাকার উদ্দেশ্যে অল্প কিছুক্ষন ওঁষধের তিক্ততা সহ্য করে। দানশীলতার ফযীলত বা মাহাত্ম বান্দা যখন ধনশূণ্য থাকে তখন তাহার উচিৎ সবর, অল্পে তুষ্টি অবলম্বন করা, এবং লিপসা হাস করিয়া ফেলা । আর যখন ধনবান হয় তখন লিপসা বাদ দিয়া দানশীলতার নীতি অবলম্বন করা । কেননা দানশীলতা আম্বিয়া আলাইহিমুস্‌ সালাম -এর নীতি ও চরিত্র। ইহা নাজাতের একটি মৌলিক উপায়। রাসূলুল্াহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, দানশীলতা হইল জান্নাতের একটি বৃক্ষ উহার ডাল সমূহ যমীনের দিকে ঝুলিয়া আছে। কেহ যদি উহার কোন একটি ডাল ধারণ করে তবে এ ডাল তাহাকে জান্নাতে নিয়া পৌছাইবে। হযরত জাবের (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, হযরত জ্বাঈল (আঃ) -এর মাধ্যমে আমার কাছে আল্লাহ তায়ালার এই বানী পৌছিয়াছে যে, এই দ্বীন আমি নিজের জন্য পছন্দ করিয়াছি। ইহার উৎকর্ষতা লাভ হইবে একমাত্র দানশীলতা ও সদাচারের মাধ্যমে । অতএব যতদূর সম্ভব এই বিষয়দয়ের মাধ্যমে এই দ্বীনের সম্মান কর । অপর বর্ণনায় আছে, যতক্ষণ তোমরা এই দ্বীনের সহিত থাক এই বিষয়দ্বয়ের মাধ্যমে উহার সম্মান কর। হযরত আয়েশা (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, আল্লাহ তায়ালা তাহার প্রত্যেক ওলীকে সদাচারী, সদাচরিত্রবান ও দানশীল করিয়া সৃষ্টি করিয়াছেন । হযরত জাবের (রাদিঃ) বর্ণনা করেন, বাসূলুল্লাহ সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর নিকট জিজ্ঞাসা করা হইল, কোন আমল সর্বশ্রেষ্ট। উত্তরে বলিলেন, সবর ও দানশীলতা । আব্দুল্লাহ ইবনে আমর (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, আল্লাহ তায়ালা দুইটি চরিত্র পছন্দ করেন আর দুইটি চরিত্র অপছন্দ [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।