ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা অপব্যয় হইতে সবর করিতে হয়। এই সবর সম্পর্কে- একমাত্র আল্লাহ তায়ালা জানেন আর ইহাতে ছাওয়াব রহিয়াছে । পক্ষান্তরে শাহওয়াত ও অপব্যয় মানুষের গোচরীভূত আর উহাতে বিপদ রহিয়াছে । অনন্তর ইহার কারণে আত্মমর্যাদা হারানো যায় এবং হকের অনুসরণ ক্ষমতাও থাকে না। কারণ লোপ লিপসা বৃদ্ধি পাইলে মানুষের প্রতি বেশী মুখাপেক্ষী হইতে হয়। তখন আর মানুষকে হকের দিকে আহবান করা হয় না বরং হকের ব্যাপারে শীথিলতা শুরু করা হয় । আর ইহা ছ্বীনের জন্য ধ্বংসাত্মক বিষয়। যে ব্যক্তি আত্মমর্ধাদাকে শাহওয়াত ও প্রবৃত্তির উপর প্রাধান্য দেয় না সে নির্বোধ। রাসূলুল্লাহ সোল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, মুমেনের মর্ধাদা হইল মানুষের কাছে স্মুখাপেক্ষী থাকা । অতএব অল্পেতুষ্টিতে রহিয়াছে স্বাধীনতা এবং মর্যাদা । তাই বলা হয়, যাহার প্রতি ইচ্ছা অপ্রত্যাশী হইয়া যাও তাহার নজীর হইয়া যাইবে, যাহার প্রতি ইচ্ছা মুখাপেক্ষী হও তাহার বন্দী অনুগত হইয়া যাইবে আর যাহাকে ইচ্ছা ইহসান ও উপকার কর তাহার আমীর ও কর্তা হইয়া যাইবে ।” চারঃ ইহুদী নাসারা ও অন্যান্য নিম্ন সম্প্রদায়ের ভোগ বিলাসের প্রতি. লক্ষ্য করা চাই যাহাদের দ্বীন ধর্ম ও জ্ঞান বুদ্ধি কিছুই নাই। অতঃপর আম্বিয়া আলাইহিমুসালাম, আউলিয়ায়ে কেরাম, খুলীফায়ে রাশেদীন তথা সমস্ত সাহাবায়েকেরাম ও তাবেঈনদের অবস্থার গ্রতি লক্ষ্য করা চাই এবং তাহাদের জীবনী অধ্যয়ন করা, অর্থাৎ ইহার পর বিবেককে স্বাধীনতা দেওয়া চাই যে, কাহাদের অনুসরণ করিবে? সর্ব নিকৃষ্ট ব্যক্তিদের নাকি সর্বোৎকৃষ্ট ব্যক্তিদের £ ইহাতে সবর ও অল্পেতুষ্টি সহজ হইয়া যাইবে । কারণ সে যদি খাবারে ভোগ বিলাস অবলম্বন করিতে চায় তবে গাধা তাহার চাইতে বেশী খাইতে পারিবে আর যদি সঙ্গমে ভোগ বিলাস করিতে চায় তবে শুকর তাহার চাইতে.অধিক সঙ্গ সক্ষম । আর যদি পোশাক পরিচ্ছদ ও সাজসজ্জায় ভোগবিলাস করিতে চায় তবে ইহুদীদিগকে তাহার চাইতে অগ্রগামী পাইবে । কিন্তু অল্পেতুষ্টির ক্ষেত্রে কাহাকেও সক্ষম পাইবে না। একমাত্র আদ্দিয়া (আঃ) এবং আউলিয়া কেরাম কেই এই ময়দানে পাওয়া যাইবে। পাঁচঃ মাল সঞ্চয়ে কি আপদ ও কষ্ট, সঞ্চয়ের পর উহা চুরি ডাকাতি ও বিনষ্ট হওয়ার আশংকা এবং মাল না থাকিলে যে শান্তি ও নিরাপত্তা এই সমস্ত বিষয় চিন্তা করিবে । এমনিভাবে অন্যান্য আপদ ছারাও কিয়ামতের দিন দরিদ্রদের তুলনায় পাঁচশত বৎসর পারে জান্নাতে যাইতে হইবে । কারণ অল্পে তুষ্টি অবলম্বন না করিলে তাহাকে দরিদ্রদের দল হইতে বাহির করিয়া ধনীদের দলভুক্ত করিয়া দেওয়া হইবে । এই সমস্ত বিষয়ে চিন্তা করিবে । আর এই চিন্তা পরিপূর্ণ হইবে, যখন সে ধন সম্পদে তাহার তুলনায় নীচে রহিয়াছে এমন ব্যক্তির প্রতি লক্ষ্য করিবে, যাহারা উপরে তাহাদের প্রতি নহে। কারণ শয়তান সর্বদা এ সমস্ত লোকের দিকে তাহার দৃষ্টি আকৃষ্ট করে যাহারা ধন দৌলতে তাহার তুলনায় উপরে রহিয়াছে । শয়তান বলে, তুমি মাল সঞ্চয়ে অলসতা করিতেছ কেন? [01910999099 125 ৬৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।