ধন-সম্পদের লোভ ও কৃপনতা ২৩ মানব মন্ডলী! তোমরা রিযিক অনেষণে 'সংযম ও মিতাচার অবলম্বন কর । কেননা বান্দা উহাই পাইবে যাহা তাহার জন্য লেখা আছে। আর কোন বান্দা দুনিয়া হইতে বিদায় নিবেনা যতক্ষণ না তাহার কাছে তকদীরে লেখা দুনিয়ার হিস্যা পৌছে। মানুষ যতক্ষণ রিযিকের ব্যাপারে আল্লাহর তদবীরের প্রতি দৃঢ় বিশ্বাস না রাখিবে এবং উহার প্রতি নির্ভরশীল না হইবে ততক্ষণ লিন্সা দূরীভূত হইবে না। আর ইহা রিযিক অন্বেষণের ক্ষেত্রে মিতাচার অবলম্বনের মাধ্যমেই লাভ হইয়া থাকে । বরং বিশ্বাস রাখিতে হইবে যে, আল্লাহ তায়ালা " ধারণার বাহিরে যে রিযিক দান করেন তাহাই বেশী । আল্লাহ তায়ালা বলেন, ৯ পপির তা টা এীকেতিনপর্ ৩ ৮৪৫৮2 পার্ল পেপে পারত - আসিস 3 ইসি ৩৮৮ 215 ১৫ হন ১ “আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তায়ালা তাহার অসুবিধা দূর করিয়া দেনএবং তাহাকে এমন জায়গা হইতে রিযিক দান করেন যে সে ধারনাও করিতে পারে না।” অতএব যদি বান্দার রিযিকের কোন একপথ রুদ্ধ হইয়া যায় তবে আল্লাহর পক্ষ হইতে আসার অপেক্ষা করিবে । রিষিকের জন্য পেরেশান না হওয়া চাই। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, আল্লাহ তায়ালা আপন মুমেন বান্দাকে এমন জায়গা হইতেই দান করিতে চান যে বান্দা ধারনাও না করিতে পারে । সুফিয়ান ছাউরী (রহঃ) বলেন, আল্লাহকে ভয় কর। আমি কোন মুত্তাকী কে অভাব গ্রস্থ দেখি নাই। অর্থাৎ আল্লাহ তায়ালা মুত্তাকী পরহেযগার ব্যক্তির প্রয়োজন এমনিভাঁবেই রাখিয়া দেন না বরং মুসলমানদের অন্তর তাহার প্রতি আকৃষ্ট করিয়া দেন যাহাতে তাহারা তাহার কাছে রিযিক পৌছাইয়া দেয়। মুফাযযাল যববী (রহঃ) বলেন, আমি জনৈক বেদুঈনকে জিজ্ঞাসা করিলাম তোমার রিযিক কোথায় হইতে আসে? সে বলিল, হাজীদের দান । আমি জিজ্ঞাসা করিলাম হাজীরা যদি চলিয়া যায় তখন কি কর? সে কাঁদিয়া উঠিল এবং বলিল যদি নির্দিষ্ট রিষিকের মাধ্যমেই বাঁচিয়া থাকিতাম তবে বাচিতাম না। আবু হাযেম (রহঃ) বলেন, আমার মতে দুনিয়াতে দুইটি বস্তু আছে। তনাধ্যে একটি আমার । উহা যদি সময়ের পূর্বে আসমান যমীনের শক্তি দিয়াও অবেষণ করি তবু পাইব না। আর অপরটি অন্যের। উহা আমি পাইও না ভবিষ্যতে পাইবার আশাও নাই । তাই যে ব্যক্তি আমার হিস্যার জিনিষ অন্যের জন্য রাখে সে মূলতঃ অন্যের হিস্যাই আমার নিকট হইতে রাখে । অতএব এই দুই জিনিষের পিছনে জীবন বিনষ্ট করিব কেন? শয়তান যে মানুষকে দারিদ্রের ভয় দেখায় উহা দূর করিবার জন্য ইহা বিরাট ওঁষধ যদি ইহার প্রতি ভালভাবে ধ্যান করা হয়। তিনঃ সবর ও অল্পে তুষ্টিতে কি মর্যাদা এবং লিপসায় কি লাঞ্কুনা তাহা জানিতে হইবে । ইহা জানা হইলে অল্পে তুষ্টির প্রতি আগ্রহ বৃদ্ধি পাইবে । কেননা লোভ লিন্সা, কষ্ট ও লাঞ্কনা মুক্ত নহে। আর অল্পে তুষ্টিতে কেবল শাহওয়াত এবং [010199999129 ৬৮৮/৬৬.1171091119.00101
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।