ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ২১ কোন বিজ্ঞ ব্যক্তি বলেন, মানুষের মধ্যে বড়ই আশ্চর্যের বিষয় হইল ইহা যে, যদি ঘোষণা দেওয়া হয় যে, তুমি চিরকাল বাচিবে তবে যে পরিমান লোভ ও আশা তাহার হইত উহার চাইতে অনেক বেশী লোভ এখন, অথচ এই জীবন সামান্য কয়েকদিনের মাত্র পরিশেষে নিঃশেষ হইয়া যাওয়ার বিশ্বাস রহিয়াছে। আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ (রহঃ) বর্ণনা করেন, একদা জনৈক রাহেবের সহিত আমার সাক্ষাৎ হইল । তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনার খাবার কোথা হইতে আসে? উত্তরে বলিল, এ সত্তার আঙ্গিনা হইতে যিনি এই চাকা অর্থাৎ দাত সৃষ্টি করিয়াছেন । পিষা অবস্থায় আমার কাছে আসিয়া পৌছে। লোভ লিন্সার চিকিৎসা এবং সবর ও অল্লেতুষ্টি লাভের পন্থা এই ওঁষধ তিনটি উপাদানের তৈরি । সবর, ইলম ও আমল । আর এই গুলির সমষ্টি হইল পাচটি বিষয় । যথা- একঃ আমল । অর্থাৎ মিতব্যয়, কেহ যদি অল্পেতুষ্টির মর্যাদা লাভ করিতে চায় তাহার উচিৎ যথাসম্ভব খরচের দ্বার বন্ধ করা এবং কেবল প্রয়োজনীয় খবচ করিয়া খাওয়া, খরচের দ্বার প্রশস্ত করিলে, অল্পেতুষ্টি সম্ভব নহে। যদি একা থাকে তবে একটি মোটা কাপড় এবং যে কোন খাবারে যথেষ্টবোধ করা চাই । তরকারি যথাসম্ভব কম খাওয়া চাই। ইহার উপর নফসকে অভ্যস্ত করা চাই। আর যদি করা চাই। কেননা এই পরিমান খুব কম কষ্টেই যোগাড় করা যায়. এবং মিতব্যয় ও মধ্যপন্থা অবলম্বন করা যায়। আর ইহাই সহজ জীবন যাপন । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন- আল্লাহ তায়ালা প্রত্যেক বিষয়ে সহজ বিধান পছন্দ করেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো বলিয়াছেন, যে ব্যক্তি মিতব্যয়িতা অবলম্বন করে সে গবীর হয়না । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, তিনটি জিনিষ মুক্তি দানকারী । (১) প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহকে ভয় করা । (২) দারিদ্র ও সচ্ছলতা উভয় অবস্থায় মিতব্যয়িতা অবলম্বন করা । (৩) খুশি ও গোস্বা উভয় অবস্থায় ন্যায় বিচার করা । বর্ণিত আছে, জনৈক ব্যক্তি হযরত আবু দারদা (রাদিঃ)-কে মাটি হইতে একটি দানা-উঠাইতে দেখিলেন এবং বলিতে শুনিলেন, বুদ্ধিমন্তার পরিচয় হইল জীবিকা নির্বাহের ক্ষেত্রে সহজ বিধান অবলম্বন করা । মিতব্যয় সচ্চরিত্র ও সদাচার নবুয়্যতের অংশ বিশেষ ইবনে আব্বাস (রোদিঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহ ওয়াসাল্লাম) বলিয়াছেন, মিতব্যয়, সচ্চরিত্র ও সদাচার নবুয়্যতের বিশাধিক অংশের অংশ বিশেষ । হাদীছে আছে, প্রচেষ্টা অর্ধেক জীবিকা । রাসূলুল্লাহ [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।