ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

২৪ ধন-সম্পদের লোভ ও কৃপনতা করিয়া থাকিতে পারে যে, প্রত্যেকটির ওজন বিশ মিসকাল হইবে? এই কথা বলিয়া পাখিটি উড়িয়া চলিয়া গেল। ইহা হইল মানুষের অতি লোভের দুষ্টান্ত । অতি লোভ মানুষকে অন্ধ করিয়া ফেলে । অতএব সে হক বিষয়ও বুঝিতে পারেনা | তখন যাহা হইতে পারে না এমন বিষয়কেও বিদ্যমান বলিয়া মনে করে। ইবনে শিমাক (রহঃ) বলেন, আশা তোমার অন্তরের রশি এবং পায়ের বেড়ি। তুমি অন্তরের রশি বাহির করিয়া ফেল, পায়ের বেড়ি খুলিয়া পড়িবে । আবু মুহাম্মদ ইয়াধিদী (রহঃ) বলেন, একদা আমি হারুনুর রশীদের কাছে গিয়া দেখিলাম, একটি কাগজে স্বর্ণাক্ষরে লেখা দুইটি চরণ গভীর মনোযোগের সহিত দেখিতেছেন। আমাকে দেখিয়া মৃদু হাসি দিয়া বলিলেন, চরণ দুইটি বনি উমাইয়ার ধনাগারে পাওয়া গিয়াছে । আমার কাছে খুবই ভাল লাগিল তাই আমি এই দুইটির সহিত আরো একটি সংযোজন করিয়া দিলাম ---কবিতার চরণ- 440 এ ০4 5১৯১ ৮৪৭৯ * মী ০৩১ ৩০ এগ চভ এ৮ ৪ (6:21 5৮91 ৩০৮৮ &৮৪৪১ ৮ 25 এ এছ ৮15 ৩0 (4205 এ চ৮৮৮]। ৮১৯৫) ৮ এট5 ০৮] এ এএসও অনুবাদ- তোমার কোন এক প্রয়োজন যদি পূর্ণ না হয় তবে আরেকটি পূর্ণ হইবে। চিন্তার কোন কারণ নাই। পেট তো ভরিতে পারিলেই চলে । কিন্তু কোন খারাপ বিষয় হইতে রক্ষা পাইতে হইলে উহা বর্জন করিতে হইবে। (সংযোজিত চরণ) ৪ অতএব তুমি আপন ইজ্জত আবরু কে বিনষ্ট করিওনা, আর তুমি গোনাহে লিপ্ত হইও না উহার শাস্তি হইতে বাঁচিয়া থাকিবে । আব্দুল্লাহ ইবনে সালাম (রাদিঃ) কাব আহবার (রাদিঃ)-কে জিজ্ঞাসা করিলেন, ইলম বুঝার এবং শিখার পর কোন জিনিষে ইলমকে অন্তর হইতে বাহির করিয়া দেয়? কাব (রাদিঃ) উত্তরে বলিলেন, লোভ ও-মনের চাহিদা আর উদ্দেশ্য হাসিলের স্পৃহা । জনৈক ব্যক্তি ফুযাইল (রহঃ)-কে কাব (রাদিঃ) -এর উক্তির ব্যাখ্যা জিজ্ঞাসা করিলেন । ফুযাইল (রহঃ) বলিলেন, এক ব্যক্তি কোন একটি জিনিষের লোভ করতঃ উহার পিছনে পড়িয়া দ্বীনকে বরবাদ করিয়া দেয়। আর মনের চাহিদা হইল, মন চায় যেন সমস্ত আশাই পূর্ণ হইয়া যায়। অতএব এই ধ্যানে বিভিন্ন মানুষের ছারে দ্বুরিতে থাকে । যখন সে তোমার মনোরথ পূর্ণ করিয়া দিবে তখন সে তোমাকে যেখানে ইচ্ছা সেখানে লইয়া যাইবে তুমি তাহার বাধ্যগত ও অনুগত হইয়া যাইবে । দুনিয়ার স্বার্থে তাহাকে সালাম করিবে, অসুস্থ হইলে সেবা করিবে । আল্লাহর সন্তুটির উদ্দেশ্যে করিবেনা । যদি তাহার দ্বারা তোমার দুনিয়াবী উদ্দেশ্য হাসিল না হইত তবেই ভাল ছিল। অতঃপর ফুয়াইল বলিলেন, এই উপদেশ তোমার জন্য সহস্র হাদীছ হইতে উত্তম । [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।