ধন-সম্পদের লোভ ও কৃপনতা ১৭ লোভ আর আশাই প্রকৃত দারিদ্র হযরত ওমর ইবনে খাঞ্ডাব (রাদিঃ) বলিয়াছেন, লোভ ও আশা হইল দারিদ্র, আর নিরাশা হইল ধনবস্তা, কোন ব্যক্তি যখন মানুষের হাতে যে সম্পদ আছে উহা হইতে নিরাশ হইয়া যায় তখন সে অপ্রত্যাশী হইয়া যায়। জনৈক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইয়াছিল, ধনবত্তা কাহাকে বলে? উত্তরে বলিলেন, আশা কম করা এবং প্রয়োজন মিটে পরিমান সম্পদে তুষ্ট থাকা । এই মর্মে জনৈক কবি বলিয়াছেন “জীবন হইল কিছু কালের নাম যাহা অতিবাহিত হইয়া যায়, আর কিছু বিপদাপদের নাম যাহা বারবার আসিবে । অতএব তুমি যাহা আছে উহার প্রতি তুষ্ট হইয়া যাও তবে সুখী থাকিবে আর খাহেশ ও প্রবৃত্তির অনুগত্য বর্জন কর স্বাধীন জীবন যাপন করিবে । অনেক মৃত্যু এমন যাহার কারণ হয় সোনা রূপা ও মনিমুক্তা।” মুহাম্মদ ইবনে ওয়াসে (রহঃ) -এর বর্ণনা কানাযাত বা অল্পে তুষ্টি মুহম্মদ ইবনে ওয়াসে শুকনা রুটি পানি দ্বারা সিক্ত করিয়া খাইতেন আর বলিতেন, যে ব্যক্তি ইহাতে তুষ্ট থাকিবে সে কাহারো প্রতি মুখাপেক্ষী হইবে না। সুফিয়ান ছাওরী রেহঃ) বলেন, দুনিয়ার সর্বোন্তম বস্তু উহা যাহাতে তোমরা আক্রান্ত হও নাই আর যাহাতে আক্রান্ত হইয়াছ উহার মধ্যে সর্বোত্তম বস্তু উহা যাহা. তোমাদের হাত হইতে বাহির হইয়া গিয়াছে। কানাআতের ব্যাপারে দৈনিক ফেরেশতার ঘোষণা হযরত ইবনে মাসউদ (রাদিঃ) বলেন, প্রতি দিন এক ফেরেশতা ঘোষণা দেয়, হে আদম সন্তান । যে অল্প মালে তোমার প্রয়োজন মিটিয়া যায় উহা এ অধিক মাল হইতে উত্তম যাহা তোমাকে নাফরমানীতে লিপ্ত করে৷ সুমাইত ইবনে আজলানের কানাআত সুমাইত ইবনে আজলান রেহঃ) বলেন, হে আদম সন্তান । তোমার উদরটা তো মাত্র অর্ধ বর্গহাত। তারপরও কেন সে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে? জনৈক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইয়াছিল, আপনার সম্পদ কি? তিনি উত্তরে বলিয়াছিলেন, বাহ্যিক ভাবে সুসজ্জিত থাকা অভ্যন্তরীন ভাবে মিতব্যায়িতা ও মিতাচার অবলম্বন করা আর মানুষেয় সম্পদ হইতে নিরাশ থাকা । বর্ণিত আছে, আল্লাহ তায়ালা বলেন, হে আদম সন্তান। সমগ্র দুনিয়াও যদি €তোমার হইয়া যায় তবু তুমি খাদ্য ছাড়া আর কিছুই পাইতেছনা। অতএব আমি যদি তোমাকে কেবল খাদ্য দান করি আর দুনিয়ার হিসাব অন্যের কাধে চাপাইয়া দেই তবে ইহা তোমার প্রতি বিরাট অনুগ্হ হইবে । ইবনে মাসউদ (রাদিঃ) বলেন, কেহ যদি অন্য কাহারো কাছে কোন কিছু চায় তবে যেন খুব সাদাসিধা ভাবে চায়, তাহার কাছে যেন অহেতুক প্রশংসা করিয়া তাহাকে ধ্বংস করিয়া না দেয়। কারণ যাহা [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।