১৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা ওয়াসাল্লাম) বলিয়াছেন, জিব্বাঈল (আঃ) আমার অন্তরে এই বিষয়ের উদয় ঘটাইয়াছেন যে, কোন ব্যক্তি তাহার রিষিক পরিপূর্ণ ভোগ করার পূর্বে মৃত্যু বরণ করিবেনা। অতএব ' তোমরা রিষিক অন্বেষণে সংযম অবলম্বন কর । আবু হুরাইরা (রাদিঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আমাকে বলিলেন, তোমার যখন অত্যন্ত ক্ষুধা অনুভব হয় তখন একটি রুটি ও এক পেয়ালা পানিতে যথেষ্ট বোধ কর আর দুনিয়াকে পদাঘাত কর। হযরত আবু হুরাইরা (রাদিঃ) আরো বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, তুমি তাকওয়া ও সংযম অবলম্বন কর সবচাইতে বড় আবেদ হইয়া যাইবে, অল্পেতুষ্ট হইয়া যাও সবচাইতে বড় শোকরগুজার হইয়া যাইবে । আর নিজের জন্য যাহা পছন্দ কর অন্যের জন্য তাহা পছন্দ কর প্রকৃত মুমেন হইয়া যাইবে । আর লিপসার নিষেধাজ্ঞা সম্পর্কে আবু আইয়ুব আনসারী (রাদিঃ)হইতে বর্ণিত আছে। জনৈক আরব বেদুঈনের প্রতি রাসূলুল্লাহ (সল্লাল্লাই আলাইহি ওয়াসাল্লাম) -এর উপদেশ জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর নিকট আসিয়া বলিল ইয়া রাসূলুল্লাহ । আমাকে কিছু উপদেশ দিন এবং সংক্ষেপে বলুন । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন তুমি নামায এমন ভাবে পড় যেন ইহা তোমার সর্ব শেষ নামায । এমন কথা কখনও বলিওনা যাহার দরুন ওযর করিতে হয়, আর অন্যের মাল হইতে নিরাশ হইয়া যাও অর্থাৎ অপরের মালের প্রতি লোভ করিওনা । রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর কাছে কাহারও নিকট কিছু না চাওয়ার বাইয়াত আউফ ইবনে মালেক আশজায়ী (রাদিঃ) বর্ণনা করেন, আমরা নয় জন অথবা আট জন অথবা সাত জন লোক রাসূলুল্লাহ (সান্লান্নাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর খেদমতে উপস্থিত ছিলাম। তিনি আমাদিগকে বলিলেন, তোমরা আল্লাহর রাসূলের নিকট বয়াত করিবে না কি? আমরা বলিলাম ইয়া আল্লাহ রাসূলের নিকট বাইয়াত করিবে না কি? তখন আমরা হাত প্রশস্ত করিয়া দিলাম । আমাদের মধ্য হইতে এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ! আমরা তো আপনার নিকট বাইয়াত করিয়াছি এখন কিসের উপর বাইয়াত করিব? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিলেন, তোমরা বাইয়াত ও অঙ্গীকার কর যে, একমাত্র আল্লাহর ইবাদত করিবে, অন্যকোন বস্তুকে তাহার সহিত শরীক করিবেনা, পাঁচ ওয়াক্ত নামায পড়িবে, আমীরের আনুগত্য করিবে । ইহার পর নিন্নস্বরে একটি কথা বলিলেন, কাহারো কাছে কিছু চাহিবে না। বর্ণনা কারী বলেন, পরে দেখা গিয়াছে, এ সমস্ত লোকের কোন একজনের একটি চাবুক হাত হইতে পড়িয়া গেলেও উহা উঠাইয়া দেওয়ার জন্য কাহাকেও বলিতেন না। [91০99০0 129 ৬/৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।