ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

১৪ ধন-সম্পদের লোভ ও কূপনতা সে কুক্ষিগত করিয়া ফেলে কিনা বা মূলধন বিনষ্ট করিয়া ফেলে কিনা । পশুর মালিকেরও একই অবস্থা ৷ অনুরূপ ভাবে সর্ব প্রকার মালদারই বিভিন্ন চিন্তায় ব্যস্ত থাকে । এই সমস্ত মালের মধ্যে তুলনামূলক চিন্তা কম থাকে মাটির নীচে রক্ষিত সম্পদের ক্ষেত্রে। কিন্তু সেখানেও চিন্তা রহিয়াছে, নাজানি কেহ জানিতে পারিয়া উহা উত্তোলন করিয়া লইয়া যায় বা কেহ লোভ করিয়া বসে । মোট কথা দুনিয়ার চিন্তার কোন অন্ত নাই। যাহার কাছে কেবল একদিনের খোরাক আছে সে-ই একমাত্র এই সব চিত্তামুক্ত। উল্লেখিত দুনিয়াবী আপদসমূহ ছাড়াও মালদারেরা হিংসাকারী ও পরশ্রীকাতরদিগকে দমন করার ব্যাপারে চিন্তা, ক্লেশ, মাল ংরক্ষণের চিন্তা ও কষ্ট ভোগ করিতেই থাকে । তাই মালের বিষ নাশক ওঁষধ হইল প্রয়োজন পরিমাণ গ্রহণ করত; অবশিষ্ট মাল আল্লাহর রাস্তায় দান করিয়া দেওয়া । ইহা ছাড়া মাল আপদ এবং বিষ । আল্লাহ তায়ালা আমাদিগকে এই আপদ হইতে অনুগ্ুহ করিয়া রক্ষা করুন। তিনি ইহাতে পূর্ণ সক্ষম । লোভ লিগসার নিন্দা এবং কানাআত বা অল্লেতুষ্টি ও অন্যের মাল হইতে নিরাশ থাকার প্রশং দারিদ্র নিঃসন্দেহে প্রশংসনীয় । তবে দরিদ্র ব্যক্তির জন্য উচিৎ অল্পেতুষ্ট থাকা, অন্যের মালের প্রতি লোভ ও আশা না করা, যে কোন উপায়ে মাল উপার্জনের লিপসা না করা, ইহা তখনই সম্ভব যখন সে প্রয়োজন পরিমান অন্ন বস্ত্র ও বাসস্থানে তুষ্ট থাকিবে; একদিন বা বেশীর চাইতে বেশী এক মাসের সঞ্চয়ের চিন্তা করিবে। ইহার চাইতে বেশী পরিমান বা বেশী সময়ের চিন্তা করিলে সবর ও কানায়াত অেল্লেতুষ্টি) -এর সম্মান হইতে বঞ্চিত হইবে এবং লোভের লাঞ্কুনায় লাঞ্কটিত ও অপমানিত হইবে । আর লোভ মানুষকে মন্দ চরিত্র ও মানবতা বিরোধী কাজে লিপ্ত করে। বস্তৃতঃ সৃষ্টিগ্ত ভাবে মানুষের মধ্যে লোভ ও আশা রহিয়াছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, মানুষের যদি দুই মাঠ স্বর্ণ লাভ হয় তবে সে আরেক মাঠের আশা করিবে । মানুষের উদর মাটি ছাড়া অন্য কোন জিনিষ দ্বারা পূর্ণ হইবে না () আর যে তৌবা করে আল্লাহ্‌ তায়ালা তাহার তৌবা কবুল করেন। আবু ওয়াকিদ লায়ছী (রাদিঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) -এর প্রতি যখন কোন ওহী নাধিল হইত তখন আমরা তাহার কাছে, আসিতাম এবং তিনি আমাদিগকে সেই ওহী শুনাইয়া দিতেন। একদা তিনি বলিলেন, আল্লাহ তায়ালা বলেন, আমি মাল পাঠাইয়াছি এই জন্য যে, মানুষ নামায কায়েম করিবে, যাকাত প্রদান করিবে, মানুষের যদি এক মাঠ সোনা থাকে তবে সে দ্বিতীয় আরেক মাঠের আশা করিবে । যদি দুই মাঠ সোনা লাভ হইয়া যায় তবে তৃতীয় আরেক মাঠের আশা কবিবে । মানুষের উদর মাটি ছাড়া অন্য কোন জিনিষ দ্বারা পূর্ণ হইবে না । আর যে তৌবা করে আল্লাহ তায়ালা তাহার তৌবা কবুল করেন । হযরত আবু মূসা আশআরী (রাদিঃ) বলেন, সূরায়ে _. উীকা-€১) অর্থাৎ মৃত্যুর পর মাটির নীচে চলিয়া গেলে তখন তাহার এই আশা শেষ হইবে। [010199999129 ৬৮৬/৬৬.1171091119.0010]

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।