ধন-সম্পদের লোভ ও কৃপনতা ১৩ দুইঃ মালের কারণে বিলাসিতা বাড়িয়া যায়। কারণ মালদার ব্যক্তির জন্য ইহা কি সম্ভব যে, সে যবের রুটি খাইবে, মোটা কাপড় পড়িবে আর সুস্বাদু খাবার পরিত্যাগ করিবে যেমনি হযরত সুলায়মান (আঃ) রাজত্বের অধিকারী হওয়া সত্তেও ভোগবিলাসীতা পরিত্যাগ করিয়াছিলেন? অতঃপর ধীরে ধীরে এই বিলাসিতার সহিত তাহার ভালবাসা ও ঘনিষ্ঠতা সৃষ্টি হইয়া যাইবে যে, ইহা পরিত্যাগ করা মোটেই সম্ভব হইবে না। কখনও এমন হইবে যে, হালাল উপার্জনের মাধ্যমে বিলাসিতা সম্ভব হইবেনা তখন সন্দেহযুক্ত উপার্জনে লিপ্ত হইবে এবং দ্বীনের ব্যাপারে শিথিলতা, মিথ্যা, নেফাক প্রভৃতি নিশ্ন চরিত্র ও অভ্যাস অবলম্বন করিবে যাহাতে দুনিয়ার কাজ কারবার ঠিক থাকে এবং বিলাসিতা বজায় রাখিতে পারে । অধিকন্তু মানুষের মাল যখন বৃদ্ধি পায় তখন মানুষের কাছে তাহার প্রয়োজনও বৃদ্ধি পাইয়া যায়; আর যখন মানুষের কাছে তাহার প্রয়োজন বৃদ্ধি পাইয়া যাইবে তখন তাহাদের সহিত অবশ্যই নেফাক মুলক আচরণ করিতে হইবে, কখনও তাহাদিগকে খুশী করার জন্য আল্লাহর নাফরমানী করিতে হইবে । অতএব কেহ যদি প্রথম আপদ অর্থাৎ বিলাসিতা হইতে মুক্ত থাকিতেও পারে কিন্তু এই সমস্ত আপদ হইতে মোটেই রক্ষা পাইবেনা । দ্বিতীয়তঃ মানুষের কাছে প্রয়োজন বাড়িয়া গেলে বন্ধৃত্ ও শত্রুতা সৃষ্টি হইবে । তখন হিংসা, রিয়।, কিবর, মিথ্যা, গীবত প্রভৃতি গোনাহর সৃষ্টি হইবে যেইগুলি যবান বা অন্তরের সহিত সম্পর্ক যুক্ত, ধীরে ধীরে এইগুলির প্রতিক্রিয়া অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত পৌছিয়া যাইবে । এই সব ফেতনা ও আপদ মালের কারনেই । তিনঃ ইহা এমন এক আপদ যাহা হইতে কেহই রক্ষা পায় না। সেইটি হইতেছে মালের সংরক্ষণ, আল্লাহর যিকির ও স্মরণ হইতে গাফেল করিয়া রাখে । আর যে জিনিষ আল্লাহর যিকির ও স্মরণ হইতে গাঁফেল করিয়া রাখে উহাতে ক্ষতি অনিবার্ধ। তাই হযরত ঈসা (আঃ) বলিয়াছেন মালে তিনটি আপদ রহিয়াছে । একটি হইল, অবৈধ পন্থায় উপার্জন করা। জিজ্ঞাসা করা হইল, যদি কেহ বৈধ পন্থায় উপার্জন করে? উত্তরে বলিলেন, যদি বৈধ পন্থায় উপার্জন করিয়াও থাকে তবে নাহক পথে খরচ করিবে । আবার জিজ্ঞাসা করা হইল, যদি হক পথে খরচ করে । উত্তরে বলিলেন, হক পথে খরচ করিলেও ইহার হেফাজত ও সংরক্ষন আল্লাহর যিকির হইতে গাফেল. করিয়া রাখিবে। আর ইহা একটি দুরারোগ্য ব্যাধি । কেননা সমস্ত ইবাদতের সার হইতেছে আল্লাহর যিকির, তীহার স্মরণ ও তাহার কুদরত ও মহত্ে ব্যাপারে ধ্যান করা । আর ইহার জন্য অন্তর! সম্পূর্ণ অবসর ও ঝামেলামুক্ত থাকিতে হইবে। পক্ষান্তরে জমির মালিক সারাদিন কৃষক, শ্রমিক ও অংশীদারদের সহিত বিভিন্ন বিষয়ে ঝগড়ায় লিপ্ত থাকে, কখনও কাজ কর্মে ক্রটি করার বিষয়ে, কখনও চুরি ও খেয়ানতের বিষয়ে, কখনও প্রতিবেশীর সহিত সীমানা সংক্রান্ত বিষয়ে, কখনও তহসীলদারের খাজনা সংক্রান্ত বিষয়ে তর্কবিতর্ক করিতেই থাকে । এমনিভাবে ব্যবসায়ী সর্বদা অংশীদার সম্পর্কে শংকিত থাকে যে, সে কাজে ক্রুটি করে কিনা, মুনাফা সম্পূর্ণটা [01910999099 125 ৬৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।