১২ ধন-সম্পদের লোভ ও কৃপনতা জবাবে শরীয়তের সীমা লঙ্ঘিত হয় এমন শত্রতামূলক উক্তি উচ্চারণ করা হইতে বিরত থাকিতেছে। | আর শ্রমিকের পারিশ্রমিক দান ছ্বীনিস্বার্থ এই হিসাবে যে, মানুষকে প্রয়োজনীয় সামগ্রী যোগারের জন্য বহু কাজ করিতে হয়। যদি এই সব কাজ একা আঞ্জাম দিতে যায় তবে তাহার সময় বিনষ্ট হইবে অধিকস্তু যিকির ফিকির তথা আখেরাতের কাজ দুরূহ হইয়া যাইবে । অথচ ইহাই হইতেছে সালেকের সবচাইতে বড় কাজ । আর যাহার কোন মাল নাই তাহার নিজের যাবতীয় খেদমত নিজেকেই করিতে হইবে । খাবার খরিদ করা, আটা পিষা, ঘর ঝাড় দেওয়া, কিতাব লিখা ইত্যাদি সমস্ত কাজ নিজেকেই আ'গ্বাম দিতে হইবে । যে কাজ অন্যের মাধ্যমে করানো সম্ভব এমন কাজে আপনি স্বয়ং লিপ্ত হইলে ক্ষতিগ্রস্ত হইবেন। কেননা আপনার দায়িতে ইলম হাসিল, আল্লাহর স্মরণ ইত্যাদি এমন দ্বীনি কাজ রহিয়াছে যাহা অন্যের মাধ্যমে করানো সম্ভব নহে । অতএব যে ক্ষেত্রে আপনি মালদার হেতু অন্যের মাধ্যমে এ সমস্ত দুনিয়াবী কাজ সম্পাদন করাইতে পারিতেছেন সেই ক্ষেত্রে নিজে লিপ্ত হওয়া সময় বিনষ্ট করা ছাড়া বৈ আর কিছু নহে। তিনঃ যাহা কোন নির্দিষ্ট ব্যক্তির পিছনে খরচ করা হয় না কিন্তু ইহার দ্বারা ব্যাপক উপকার ও কল্যাণ সাধিত হয়। যেমন মসজিদ, পুল, সরাইখানা, হাসপাতাল, কৃপ ইত্যাদি জনহিতকর কাজ । এই সমস্ত সৎ কাজের উপকারিতা মৃত্যুর পর লাভ হইতে থাকিবে । নেককার লোকেরা দাতার জন্য বহুকাল পর্যন্ত দোয়া করিতে থাকিবেন। ইহার চাইতে উত্তম আর কি হইতে পারে? এই সব কিছুই হইতেছে মালের দ্বীনি উপকারিতা । ইহা ছাড়া মালের বহু দুনিয়াবী উপকারিতাও রহিয়াছে । যেমন, দারিদ্রও ভিক্ষার লাঞ্না হইতে রক্ষা পাওয়া, মানুষের কাছে মর্যাদাশীল হওয়া, অধিক বন্ধু বান্ধব সৃষ্টি হওয়া, মানুষের অন্তরে আজমত বৃদ্ধি পাওয়া। মালের আপদ দ্বীনি দুনিয়াবী উতয়টি রহিয়াছে- দ্বীনি আপদ তিনটি একঃ মালের অধিকারী হইলে গোনাহ করার সুযোগ হয়, যেহেতু শাহওয়াত তাহাকে উদ্ধুদ্ধ করে। তবে ক্ষমতা না থাকার কারণে করে না। আর মানুষ যখন কোন গোনাহর ব্যাপারে নিরাশ হইয়া যায় তখন গোনাহর প্রতি উদ্ধুদ্ধকারী শক্তিও দুর্বল হইয়া পড়ে । কিন্তু আবার যখন সক্ষম. বলিয়া মনে হয় তখন পুনরায় সেই শক্তি মাথা চাড়া দরিয়া উঠে । আর মালও একপ্রকার ক্ষমতা যাহা গোনাহর প্রতি উদ্ধুদ্ধকারী শক্তিকে সতেজ ও সচেতন করে । এখন যদি খাহেশ অনুযায়ী উক্ত গোনায় লিপ্ত হইয়া পড়ে তবে ধ্বংস হইয়া যাইবে আর যদি সবর ও ধৈর্য ধারণ করে তবে কষ্টে পতিত হইবে । কারণ ক্ষমতা থাকা অবস্থায় ধৈর্য ধারণ করা বড়ই কঠিন। আর মাল ও স্বচ্ছলতার ফেতনা দারিদ্রের ফেতনার চাইতে বেশী বড়। 00101998999 129 ৬৮৬/৬৬.1171091119.00101
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।