ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ 93
📝 Text 📖 PDF

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ১১ সম্পর্কিত উপকারিতা বর্ণনা করার প্রয়োজন মনে করিনা । কারণ সকলেরই জানা আছে। নচেৎ মানুষ ইহার জন্য এত কষ্ট করিতনা । আর দ্বীন সম্পর্কিত উপকারিতা তিন প্রকার । যথা- এক ঃ মাল নিজের পিছনে খরচ করা সরাসরি ইবাদতের ক্ষেত্রে অথবা ইবাদতের ক্ষেত্রে সহায়ক হিসাবে । সরাসরি ইবাদতের ক্ষেত্রে যেমন- হজ্জ ও জিহাদে মাল খরচ করা । মাল ব্যতীত হজ্জ করা বা জিহাদ করা সম্ভব নহে। এই দুইটি ইবাদত প্রধান ইবাদতের অন্তর্ভুক্ত । দরিদ্র ও সম্পদহীন ব্যক্তি এই দুইটি ইবাদত হইতে বঞ্চিত থাকে । আর ইবাদতের ক্ষেত্রে সহায়ক যেমন অন্ন বন্ত্ বাসস্থান স্ত্রী ও অন্যান্য জীবনধারন সম্পর্কিত প্রয়োজনীয় জিনিষ । কারণ এই সমস্ত জিনিষ লাভ না হইলে অন্তর এই গুলি হাসিলের চিন্তায় মগ্ন থাকিবে দ্বীনের জন্য অবসর হইতে পারিবে না। আর যে জিনিষ ব্যতীত ইবাদত সম্ভব নহে এ জিনিষ অর্জন করাও ইবাদত । অতএব দ্বীনি কাজের সহায়ক স্বরূপ প্রয়োজন পরিমাণ দুনিয়া গ্রহণ দ্বীনি উপকারিতারই অন্তর্ভুক্ত । তবে প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ বা বিলাসিতা ইহার অন্তর্ভূক্ত হইবেনা উহা দুনিয়াই গন্য হইবে । দুইঃ যাহা মানুষের পিছনে খরচ করা হয় । ইহা আবার চারি প্রকার । সদকা, পারিশ্রমিক দান । সদকার ছাওয়াব সুস্পষ্ট । কেননা ইহা আল্লাহ তায়ালার গযব ও গোস্বাকে নিবৃত করে। ইহার ফযীলত পূর্বে আলোচিত হইয়াছে। মানবতার তাগিদে খরচ করা যেমন, ধনী ও সন্ত্ৰান্ত ব্যক্তিদিগকে দাওয়াত করা, তাহাদিগকে হাদিয়া দান, তাহাদিগকে সাহায্য করা আরো ওই জাতীয় খরচ। ইহাকে সদকা বলা হইবে না। কেননা সদকা বলা হয় উহাকে যাহা অভাবধ্রস্ত ব্যক্তিকে দেওয়া হয়। তবে ইহার দ্বীনি স্বার্থ এইরূপ যে, ইহার মাধ্যমে দাতার বন্ধু বান্ধব বৃদ্ধি পাইবে, দানশীলতার গুন হাসিল হইবে এবং দানশীলদের অন্তর্ভূক্ত হইবে । কেননা ইহসান ও মানবতার আচরণ ছাড়া কোন ব্যক্তি দানবীর হইতে পারে না। আর এই জাতীয় খরচে বিরাট ছাওয়াবও রহিয়াছে । দারিদ্রের শর্ত ছাড়াও এমনিতে হাদিয়া দান ও দাওয়াত খাওয়ানোর ফযীলত সম্পর্কিত বহু হাদীছ রহিয়াছে। ইজ্জত আবরু রক্ষার জন্য খরচ করা যেমন কবি বা নির্বোধ ব্যক্তিরা যাহাতে কুৎসা না রটায় সেই জন্যে তাহাদিগকে অর্থ প্রদান করা। ইহার উপকারিতা দুনিয়াতে লাভ হইয়া গেলেও ইহা দ্বীনি স্বার্থের মধ্যে গণ্য হইবে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, কোন ব্যক্তি যদি আপন ইজ্জত আবরু রক্ষার্থে মাল খরচ করিয়া থাকে তবে উহাও তাহার আমল নামায় সদকা হিসাবে লেখা হইবে । আর ইহা সদকা হইবেইনা কেন, ইহার সাহায্যে গীবতকারীকে গীবত হইতে রক্ষা করা হইতেছে, এমনি ভাবে তাহার গীবতের [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— Page 15 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.