১ ধন-সম্পদের লোভ ও কৃপনতা রহিয়াছে । তাই আম্বিয়া (আঃ) মালের অপকারিতা হইতে পানাহ চাহিয়াছেন। এমনকি রাসূলুল্লাহ (সান্রান্নাহু আলাইহি ওয়াসাল্লাম) দোয়া করিয়াছেন, হে করিয়া দাও। লক্ষ্য করুন, তিনি দুনিয়া ততটুকুই কামনা করিয়াছেন যতট্ুকুর মধ্যে নিছক কল্যাণ রহিয়াছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আরো দোয়া করিয়াছেন, হে আল্লাহ! আমাকে মিসকিন হিসাবে জীবিত রাখুল, মিসকিন হিসাবে মৃত্যু দান করুন এবং হাশরের ময়দানে মিসকিনদের দলভুক্ত করিয়া উঠান । হযরত ইব্রাহীম (আঃ) দোয়া করিয়াছেন- ৬০৭ 45656 ৮৮:51 “আর আমাকে এবং আমার ছেলেদিগকে মূর্তি পূজা হইতে দূরে রাখুন ।” এই দোয়ায় তিনি সোনা রূপা অর্থাৎ টাকা পয়সার ভালবাসা হইতে পানাহ চাহিয়াছেন। কেননা পাথরকে মাবুদ ধারনা করা হইতে নবুয়্যতের মর্যাদা বহু উর্ধে । তিনিত নবুয়্যতের পূর্বে শৈশবেই ইহা হইতে পবিত্র ছিলেন। তাই এই ক্ষেত্রে ইবাদত দ্বারা সোনা রূপা অর্থাৎ টাকা পয়সার ভালবাসা এবং উহার প্রতি আকর্ষন কে বুঝানো হইয়াছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলিয়াছেন, ধ্বংস হউক দ্বীনারের গোলাম, ধ্বংস হউক দেরহামের গোলাম । তাহার. পতন হউক উত্থান না হউক, কাটা ফুটিলে খুলিতে সক্ষম না হউক । উক্ত হাদীছ দ্বারা বুঝা গেল যে, যে ব্যক্তি দীনার দেরহামকে ভালবাসে সে উহাদের ইবাদতকারী । আর যে পাথরের ইবাদত করে সেই মূর্তি পূজক বরং যে কোন ব্যক্তি খাইরুল্লাহর পুজা করে সেই মূর্তি পূজক। অর্থাৎ যে বস্তু আল্লাহর ইবাদত ও তাহার হক আদায় হইতে বিরত রাখে সে যেন মূর্তি পূজক। আর ইহাই শিরক । তবে শিরক দুই প্রকার, শিরকে খফী বা অপ্রকাশ্য শিরক আর শিরকে জলী বা প্রকাশ্য শিরক । শিরকে খফী জাহান্নামের কারণ হয়না । তবে মুমেন হইতে ইহা খুব কমই পৃথক হয়। কেননা ইহা পিপীলিকার পদধ্বনির চাইতেও ক্ষীন। আর শিরকে জলী চির জাহান্নামের কারণ হয়। আন্মাহ তায়ালা আমাদিগকে সর্ব প্রকার শিরক হইতে পানাহ দিন। মালের আপদ ও উপকারিতা মাল হইল এমন সর্প সদৃশ্য যাহাতে বিষ ও রহিয়াছে আবার বিষ নাশক ওঁষধও রহিয়াছে । মালের উপকারিতা হইল বিষ নাশক ওঁষধ আর অপকারিতা হইল বিষ । যে ব্যক্তি মালের উপকারিতা অপকারিতা উভয়টি সম্পর্কে অবগত থাকে । সে উহার অপকারিতা হইতে বাচিতে পারে এবং উপকারিতা দ্বারা উপকৃত হইতে পারে । মালের উপকারিতাসমূহ মালের উপকারিতা দুই প্রকার। দুনিয়া সম্পর্কিত ও দ্বীন সম্পর্কিত । দুনিয়া [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।