ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ ৯৩
📝 লেখা 📖 পিডিএফ

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৯ হইয়াছিল, মানুষের মধ্যে সব চাইতে বুযুর্গ এবং জ্ঞানী কে ? উত্তরে বলিয়াছিলেন, “যে ব্যক্তি মৃত্যুকে অধিক স্মরণ করে এবং উহার জন্য বেশী প্রস্তুতি গ্রহণ করে ।” উক্ত সৌভাগ্য ও সফলতা তিন প্রকার বিষয় ব্যতীত লাভ করা সম্ভব নহে। সেই গুলি হইতেছে - €১) আত্মিক গুন, যথা- ইলম ও উত্তম চরিত্র! (২) দৈহিক গুন, যথা- সুস্থতা ও সবলতা । (৩) দেহ বহির্ভূত বিষয় । যথা- মাল ও অন্যান্য সামগ্রী । এই তিনটির মধ্যে সর্বোৎকৃষ্ট হইল আত্মিক গুন তারপর দৈহিক গুন তারপর দেহবহির্ভূত বিষয় আর ইহাই সর্ব নিকৃষ্ট । তন্মধ্যেও সর্ব নিকৃষ্ট হইতেছে মাল অর্থাৎ টাকা পয়সা, কারণ টাকা পয়সাই সবার খেদমত ও সেবা করে, এবং অন্যের লক্ষ ও উদ্দেশ্য হইয়া থাকে তবে উহার সত্তা উদ্দেশ্য হয় না! কেননা নফস এমন এক উৎকৃষ্ট বিষয় যাহার সৌভাগ্য কাম্য এবং যাহা ইলম, মারেফাত ও উত্তম চরিত্রের খেদমত ও সেবা করে যাহাতে সেই গুলি সন্তাগত গুনে পরিনত হইয়া যায়। দেহ অঙ্জ প্রত্যঙ্গের মাধ্যমে নফসের খেদমত ও সেবা করে । আর খাদ্য বস্ত্র দেহের সেবা করে। আর পূর্বালোচনা দ্বারা জানা গিয়াছে যে, খাদ্য ও বস্ত্র দ্বারা উদ্দেশ্য দেহকে টিকাইয়া রাখা, বিবাহের উদ্দেশ্য বংশধর টিকাইয়া রাখা আর দেহের উদ্দেশ্য নফসকে পূর্ণত্বের শিখরে পৌছানো, উহাকে নির্মল করা অর্থাৎ আত্মশুদ্ধি, ইলম ও উন্নত চরিত্রের মাধ্যমে উহাকে সুসজ্জিত করা । যে ব্যক্তি উপরোক্ত আনুপূর্ব বুঝে সে মালের মর্যাদা উপলদ্ধি করিতে পারিবে । আর ইহাও বুঝিতে সক্ষম হইবে যে, ইহা যেহেতু অন্নবস্ত্রের জন্য প্রয়োজন আর অন্ন বস্ত্র দেহ টিকিয়া থাকার জন্য প্রয়োজন, আর দেহ নফস রা আত্মার পূর্ণতা লাভের জন্য প্রয়োজন যাহা উত্তম বিষয়, তাই মালও উত্তম বিষয় । আর যে ব্যক্তি কোন জিনিষের উপকারিতা এবং লক্ষ্য ও উদ্দেশ্য সমন্ধে অবগত থাকে অতঃপর উহা সেই লক্ষ্য হাসিলের জন্য প্রয়োগ করে তবে তাহার কাজ যথার্থ হয় এবং সে উপকৃত হয়। আর যে উদ্দেশ্য হাছিল হয় তাহাও প্রশংসানীয় হয়। অতএব মাল যেহেতু সঠিক উদ্দেশ্যে লাভের মাধ্যমও হইতে পারে আবার ভ্রান্ত উদ্দেশ্যের মাধ্যমও হইতে পারে তাই ইহা প্রশংসনীয় ও আবার নিন্দনীয় । প্রশংসনীয় উদ্দেশ্যের প্রতি লক্ষ্য করত: প্রশংসনীয় আর নিন্দনীয় উদ্দেশ্যের প্রতি লক্ষ্য করত: নিন্দনীয় । ভ্রান্ত উদ্দেশ্য হইতেছে এটি যাহা আখেরাতের সফলতা হইতে বিরত রাখে এবং ইলম ও আমলের পথ রুদ্ধ করিয়া দেয় । অতএব যে ব্যক্তির প্রয়োজন অতিরিক্ত মাল গ্রহণ করে হাদীছ অনুযায়ী সে যেন মৃত্যু গ্রহণ করিতেছে কিন্তু সে অনুভব করিতে পারিতেছেনা । মানুষের স্বভাব ও প্রকৃতি যেহেতু শাহওয়াত বা প্রবৃত্তির প্রতি ধাবিত যাহা আল্লাহর পথকে রুদ্ধ করিয়া দেয় আর মাল হইল এ শাহওয়াত বা প্রবৃত্তি হাসিলের উপকরণ তাই প্রয়োজনাতিরিক্ত মাল গ্রহণের মধ্যে বিরাট আশংকা [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।