ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ 93
📝 Text 📖 PDF

ধন-সম্পদের লোভ ও কৃপনতা ৭ “টাকা পয়সা হাতে আসিলেই তাকওয়ার যাচাই হয়, তোমার হাতে টাকা পয়সা আসার পর যদি উহা বর্জন কর তবে তুমি প্রকৃত মুসলমানের তাকওয়া অবলম্বন করিলে ।” অন্য এক কবি বলিয়াছেন- “তাকওয়ার মাপকাঠি পোশাক পরিচ্ছদ বা কপালের দাগ নহে বরং তাকওয়ার মাপকাঠি হইল টাকা পয়সার ভালবাসা অথবা উহার প্রতি অনীহা” (অর্থাৎ টাকা পয়সার প্রতি যদি অনীহা থাকে তবে মনে করিতে হইবে যে সে মুত্তাকী নচেৎ খাটজামা বা খাটলুঙ্গি পরিলে অথবা নামায পড়িতে পড়িতে কপালে সেজদার দাগ পড়িয়া গেলেই প্রকৃত মুত্তাকী বলা যাইবেনা ।) অন্তিম শয্যায় হযরত ওমর ইবনে আব্দুল আযীয (রহঃ) -এর বাণী হযরত ওমর ইবনে আব্দুল আযীয (রহঃ) -এর ইন্তিকালের সময় সালামা ইবনে আব্দুল মালিক তাহার নিকট উপস্থিত হইয়া বলিলেন, আমীরুল মুমিনীন । আপনি এমন একটি কাজ করিয়া গেলেন যাহা ইতিপূর্বে আর কেহ করে নাই। আপনি আপন সন্তান সন্তুতির জন্য কোন টাকা পয়সা রাখিয়া যান নাই । হযরত ওমর ইবনে আব্দুল আযীয (রহঃ) -এর তেরজন সন্তান ছিল। তিনি বলিলেন, আমাকে বসাও । তাহাকে বসানো হইল অতঃপর বলিলেন, আমি তাহাদের জন্য কোন টাকা পয়সা রাখিয়া যাই নাই বলিয়া যে প্রশ্ন করিয়াছ উহার উত্তর শোন। আমি তাহাদের হক বিনষ্ট করি নাই আর অন্যের হক তাহাদিগকে দেই নাই। আমার সন্তান দুই রকম হইতে পারে। হয়তো আল্লাহর ফরমাবরদার ও অনুগত হইবে অথবা নাফরমান হইবে । যদি ফরমাবরদার হয় তবে আল্লাহই তাহাদের জন্য যথেষ্ট । কেননা আল্লাহ তায়ালা স্বয়ং ঘোষণা করিয়াছেন । তেল ৮5 ০৮৮-/৮০| 21৯5: 5 “আর তিনি নেককারদের তন্াবধান করেন। আর যদি নাফরমান হয় তবে আমার কোন পরোয়া নাই যাহা ইচ্ছা তাহা করিতে পারে। মুহাম্মদ ইবনে কাব কুরাধী বহু সম্পদের অধিকারী হইলেন, তখন তাহাকে বলা হইল, আপনি যদি এই সমস্ত সম্পদ সন্তানদের জন্য রাখিয়া যাইতেন তাহা হইলে কতই না ভাল হইত। তিনি বলিলেন, আমি এই সম্পদ আল্লাহর জন্য সঞ্চয় করিতেছি আর আল্লাহকে আমার সন্তান সন্তুতির জন্য রাখিয়া যাইতেছি। জনৈক ব্যক্তি আবু আবদে রবকে বলিল, ভাই: এমন যেন না হয় যে, আপনি দুনিয়া হইতে মন্দ অবস্থায় চলিয়া গেলেন আর সন্তানের জন্য ধন-সম্পদ রাখিয়া গেলেন। তৎক্ষনাৎ আবু আবদে রব এক লক্ষ দেরহাম বাহির করিয়া সদকা করিয়া দিলেন। 00101998999 129 ৬৮৮/৬৬.1171091119.00101

— Page 11 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.