ধন সম্পদের লোভ ও কৃপণতা
/ 93
📝 Text 📖 PDF

৬ ধন-সম্পদের লোভ ও কৃপনতা বৃদ্ধি করিয়া দাও এবং তাহার মাল বৃদ্ধি করিয়া দাও। লক্ষ্য করুন, হযরত আবু দারদা (রাঃ) বদদোয়া স্বরূপ মাল বৃদ্ধির কথা বলিয়াছেন। তাহা হইলে মাল কত বড় মুছীবত। কারণ মাল বৃদ্ধি পাইলে. অবাধ্যতা ও নাফরমানী আসিয়াই যায়। হযরত আলী (রাঃ) একদা একটি দেরহাম হাতে লইয়া বলিলেন, হে দেরহাম! তুইত এমন জিনিস যে, হাত' হইতে না সরা পর্যস্ত কোন উপকারে আসিস না। উন্মুল মুমিনীন হযরত যয়নাব বিনতে জাহাশ (রাঃ) -এর যুহদ উম্মুল মুমিনীন হযরত যয়নাব বিনতে জাহাশ (রাঃ) -এর কাছে একবার হযরত উমর (রাঃ) কিছু টাকা পাঠাইলেন, তিনি জিজ্ঞাসা করিলেন, ইহা কিসের টাকা? উত্তরে বলা হইল ইহা আমীরুল মুমিনীন হযরত ওমর (রাঃ) আপনার কাছে হাদিয়া স্বরূপ পাঠাইয়াছেন। হযরত যয়নাব রোঃ) বলিলেন আল্লাহ ওমর কে মাফ করুন। এই কথা বলিয়া একটি চাদর দুই টুকরা করিয়া একটি থলি তৈরি করিলেন এবং টাকাগুলি থলিতে ভরিলেন। অতঃপর সেই গুলি আত্মীয় স্বজন ও ইয়াতীমদের মধ্যে বন্টন করিয়া দেন। তারপর দুই হাত উঠাইয়া দোয়া করেন, হে আল্লাহ! পরবর্তী বখসর যেন ওমরের দান আমার-কাছে না আসে । বাস্তবে তাহাই হইল । সেই বৎসরই. তিনি ইন্তিকাল করেন এবং নবী পত্মীদের মধ্যে সর্ব প্রথম তাহারই ইন্তিকাল হয়। হাছান বসরী (রহঃ) বলেন, যে কেহ টাকা পয়সাকে সম্মান দিয়াছে আল্লাহ তাহাকে অপমানিত করিয়াছেন। বর্ণিত আছে, সর্ব প্রথম যখন দেরহাম দীনারের প্রচলন হয় তখন শয়তান এ দুইটি হাতে লইয়া চুস্কন করে এবং বলে, যে তোমাদিগকে ভালবাসিবে সে আমার প্রকৃত গোলাম । সুমাইত ইবনে আজলান বলেন, দেরহাম দীনার হইল মুনাফেকদের বাগডোর । ইহার মাধ্যমে তাহাদিগকে জাহান্নামের দিকে নিয়া যাওয়া হইবে । টাকা পয়সা বিষধর বিচ্ছু ইয়াইয়া ইবনে মুয়াঘ বলেন, টাকা পয়সা হইল বিচ্ছু। যদি বিচ্ছুর মন্ত্র ভালরূপে না জানা থাকে তকে উহা ম্পর্শ করিওনা । কারণ সে যদি দংশন করে তবে উহার বিষ ক্রিয়ায় তুমি মারা যাইবে । জিজ্ঞাসা করা হইল, উহার মন্ত্র কি? উত্তরে বলিলেন, হালাল পন্থা গ্রহণ করা এবং যথাস্থানে খরচ করা । আলা ইবনে. যিয়াদ (রহঃ) বলেন, দুনিয়া আমার সম্মুখে অত্যন্ত সাজিয়া গুজিয়া প্রকাশ পাইল । আমি তাহাকে দেখিয়া আল্লাহর কাছে পানাহ চাহিলাম। তখন সে বলিল, তুমি যদি ইহা চাও যে, আল্লাহ তোমাকে আমার ক্ষতি ও অপকার হইতে পানাহ দিন তাহা হইলে টাকা পয়সাকে অপছন্দ কর। টাকা পয়সাই দুনিয়া কেননা টাকা পয়সার মাধ্যমেই মানুষ দুনিয়ার যাবতীয় জিনিষ লাভ করিয়া থাকে। অতএব যে ব্যক্তি টাকা পয়সার ব্যাপারে সংযমী হইতে পারিবে সে দুনিয়ার ব্যাপারেও সংযমী হইতে পারিবে । এই মর্মেই জনৈক কবি বলিয়াছেন- [01910999099 125 ৬৮৬/5/.8111001118.0011

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.