তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৮১ ৪ তাকভীর ৯৭ পারা ৩০ (রহঃ) ইব্ন যায়িদ (রহঃ) এবং অন্যান্যরাও এরূপ বক্তব্য পেশ করেছেন। ইমাম ইব্‌ন জারীর (রহঃ) ‘দানীন’ তিলাওয়াত করাকে প্রাধান্য দিয়েছেন। (তাবারী ২৪/২৬০, ২৬১; দুররুল মানসুর ৮/৪৩৫) বরং বিশ্ববাসীর প্রতি বার্তা এই কুরআন অভিশপ্ত শাইতানের বাণী নয়। শাইতান এটা ধারণ করতে পারেনা । এটা তার দাবী বা চাহিদার বস্তুও নয় এবং সে এর যোগ্যও নয়। যেমন আল্লাহ তা'আলা অন্য জায়গায় বলেন $ SF AE) COALS UG ph EL UG dail 4 EE Uj Odd aif শাইতানরা ইহাসহ (কুরআন) অবতীর্ণ হয়নি । তারা এ কাজের যোগ্য নয় এবং তারা এর সাম্যও রাখেনা । তাদেরকে তো শূবণের সুযোগ হতে দূরে রাখা হয়েছে। (সূরা শু'আরা, ২৬ ৪ ২১০-২১২) এরপর আল্লাহ্‌ তা'আলা বলেন ঃ ৬/৯ (5 সুতরাং তোমরা কোথায় চলেছ? অর্থাৎ কুরআনের সত্যতা, বাস্তবতা ও অলৌকিকতা প্রকাশিত হওয়ার পরও তোমরা এটাকে মিথ্যা বলে আখ্যায়িত করছ কেন? তোমাদের বিবেক-বুদ্ধি কোথায় গেল? আবূ বাকর সিদ্দিকীর (রাঃ) কাছে বানু হানীফা গোত্রের লোকেরা মুসলিম হয়ে হাযির হলে তিনি তাদেরকে বলেন ৪ “যে মুসাইলামা নাবুওয়াতের মিথ্যা দাবী করেছে এবং যাকে তোমরা আজ পর্যন্ত মানতে রয়েছ, তার মনগড়া কথাগুলো শুনাও তো?” তারা তা শুনালে দেখা গেল যে, তা অত্যন্ত বাজে শব্দে ফালতু বকবকানি ছাড়া কিছুই নয়। আবূ বাকর (রাঃ) তখন তাদেরকে বললেন ৪ “তোমাদের বিবেক-বুদ্ধি কি একেবারে লোপ পেয়ে গেছে? বাজে বকবকানিকে তোমরা আল্লাহর বাণী বলে মান্য করছ? এ ধরনের অর্থহীন ও লালিত্যহীন কথন কি আল্লাহর বাণী হতে পারে? এটা তো সম্পূর্ণ অসম্ভব ব্যাপার । WWw.waytojannah.com

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।