তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৮১ ৪ তাকভীর ৮৫ পারা ৩০ জড়িত করা । অর্থাৎ ভাজ করা বা মুড়িয়ে একত্রিত করা । যেমন মাথার পাগড়ী বা কাপড় ভাজ করা । অতএব আল্লাহ বর্ণিত কুয়িরাত’ শব্দের অর্থ হচ্ছে এক অংশের সাথে অন্য অংশ জড়িয়ে ফেলা বা মুড়ানো। অতঃপর ওকে ছুড়ে ফেলে দেয়া । যখন এটি করা হবে তখন আলো বিলীন হয়ে যাবে। যেমন অন্যত্র আল্লাহ তাআলা বলেন ৪ LISTL IIIS) যখন নক্ষত্রমন্ডলী বিক্ষিপ্তভাবে বারে পড়বে । (সূরা ইনফিতার, ৮২ ৪ ২) উবাই ইব্‌ন কা‘ব (রাঃ) বলেন যে, কিয়ামাতের পূর্বে ছয়টি নিদর্শন পরিলক্ষিত হবে। জনগণ বাজারে থাকবে এমতাবস্থায় হঠাৎ সূর্যের আলো হারিয়ে যাবে। তারপর নক্ষত্ররাজি খসে খসে পড়তে থাকবে। এরপর অকস্মাৎ পর্বতরাজি মাটিতে ঢলে পড়বে এবং যমীন ভীষণভাবে কাপতে শুরু করবে। মানব, দানব ও বন্য জন্তুসমূহ সবাই পরস্পর মিলিত হয়ে যাবে। শাইতানের ভয়ে মানুষ এবং মানুষের ভয়ে শাইতান পালাতে থাকবে। গৃহপালিত ও বন্য পশু-পাখি সব জড় হয়ে, যে মানুষকে দেখে মানুষ এমন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়বে যে, তারা তাদের প্রিয় ও মূল্যবান গর্ভবতী উগ্নরীর খবর পর্যন্তও নিবেনা ৷ জিনেরা বলবে £ঃ আমরা যাই, খবর নিয়ে আসি, দেখি কি হচ্ছে? কিন্তু তারা দেখবে যে, সমুদ্রেও আগুন লেগে গেছে। এঁ অবস্থায়ই যমীন ফেটে যাবে এবং আকাশ ফাটতে শুরু করবে। সপ্ত যমীন ও সপ্ত আকাশের একই অবস্থা হবে। এমন অবস্থায় এক দিক থেকে গরম বাতাস প্রবাহিত হবে, যে বাতাসে সব প্রাণী মারা যাবে। (তাবারী ২৪/২৩৭) পাহাড়, পশু-পাখি ও বন্য প্রাণীর ভয়াবহ অবস্থা ৬9950 ৪/%=0। 1519 এর অর্থ হচ্ছে, যখন উহারা চারিদিকে কিক্ষিপ্তভাবে ছিটকে যাবে। পাহাড় নিজ জায়গা থেকে বিচ্যুত হয়ে নাম নিশানাহীন হয়ে পড়বে। সমগ্র ভূ-পৃষ্ঠ সমতল প্রান্তরে পরিণত হবে। মুজাহিদ (রহঃ) বলেন ঃ উট-উগ্্রীসমূহের প্রতি কেহ লক্ষ্য রাখবেনা ৷ WWw.waytojannah.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।