তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৮০ ৪ আ'বাসা ৭৭ পারা ৩০ কোমরের মেরুদণ্ডের অস্থি ছাড়া মানব দেহের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ মাটিতে খেয়ে ফেলে জিজ্ঞেস করা হল ৪ হে আল্লাহর রাসূল! ওটা কি? উত্তরে তিনি বললেন ৪ ওটা একটা সরিষার বীজের সমপরিমাণ জিনিস, ওটা থেকেই তোমাদেরকে পুনরায় সৃষ্টি করা হবে। (ফাতহুল বারী ৮/৪১৪, মুসলিম ৪/২২৭০) এরপর আল্লাহ তাআলা বলেন ৪ 87 ৮ ৯% এ ॥$ অকৃতজ্ঞ এবং নি‘আমাত অস্বীকারকারী মানুষ বলে যে, তাদের জান-মালের মধ্যে আল্লাহর যেসব হক ছিল তা তারা আদায় করেছে। কিন্তু আসলে তারা তা আদায় করেনি। মূলতঃ তারা আল্লাহর ফারায়েয আদায় করা হতে বিমুখ রয়েছে। তাই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন £ ০৭% এ $41 ৮ তিনি তাদেরকে যা আদেশ করেছেন তা তারা এখনো পূরা করেনি । আমার (ইব্‌ন কাসীর) মনে হয় আল্লাহ তাআলার এই উক্তির ভাবার্থ এই যে, পুনরায় তিনি যখনই ইচ্ছা করবেন তখনই পুনরুজ্জীবিত করবেন, সেই সময় এখনো আসেনি । অর্থাৎ এখনই তিনি তা করবেননা, বরং নির্ধারিত সময় শেষ হলে এবং বানী আদমের ভাগ্যলিখন সমাপ্ত হলেই তিনি তা করবেন। তাদের ভাগ্যে এই পৃথিবীতে আগমন এবং এখানে ভালমন্দ কাজ করা ইত্যাদি আল্লাহর ইচ্ছা অনুযায়ী পূর্ণতা প্রাপ্ত হওয়ার পর সমগ্র সৃষ্টিকে তিনি পুনরুজ্জীবিত করবেন । প্রথমে তিনি যেভাবে সৃষ্টি করেছিলেন দ্বিতীয়বারও সেভাবেই সৃষ্টি করবেন। মুসনাদ ইবৃন আবী হাতিমে অহাব ইবৃন মুনাব্বাহ্‌ (রহঃ) হতে বর্ণিত আছে যে, উযায়ের (আঃ) বলেন ৪ আমার নিকট একজন ফেরেশ্তা এসে আমাকে বলেন যে, কাবরসমূহ যমীনের পেট এবং যমীন মাখলুকের মাতা । সমস্ত মাখলূক সৃষ্ট হবার পর কাবরে পৌছে যাবে। কাবরসমূহ পূর্ণ হবার পর পৃথিবীর সিলসিলা বা ধারা পূর্ণতা লাভ করবে। ভূ-পৃষ্ঠে যা কিছু রয়েছে সবই মৃত্যুবরণ করবে। যমীনের অভ্যন্তরে যা কিছু রয়েছে যমীন সেগুলি উগলে ফেলবে কাবরে যত মৃতদেহ রয়েছে সবাইকেই বাইরে বের করে দেয়া হবে। আমরা এই আয়াতের যে তাফসীর করেছি তা এই উক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । মহান ও পবিত্র আল্লাহই সকল বিষয়ে সর্বজ্ঞানী ৷ WWw.waytojannah.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।