তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৭৯ ৪ নাযি‘আত ৬২ পারা ৩০ জন্যই এই ঘটনার শেষে বলেন $ ‘যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে ৷ আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা স্বীয় নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলেন ৪ ৫০5৯ ৩২৮ ুর্ডা & তোমার নিকট কি মুসার বৃত্তান্ত পৌঁছেছে? এ সময় মুসা (আঃ) ‘তুওয়া’ নামক একটি পবিত্র প্রান্তরে ছিলেন। তুওয়া সম্পর্কে বিস্তারিত বর্ণনা সুরা তা-হা’ এর মধ্যে বর্ণিত হয়েছে । আল্লাহ তা‘আলা মুসাকে (আঃ) আহ্বান করে বলেন ৪ ফির‘আউন হঠকারিতা, অহংকার ও সীমালংঘন করেছে । সুতরাং তুমি তার কাছে গমন করে তাকে জিজ্ঞেস কর যে, তোমার কথা শুনে সে সরল, সত্য ও পবিত্র পথে পরিচালিত হতে চায় কি না? তাকে তুমি বলবে $ তুমি যদি আমার কথা শ্রবণ কর ও মান্য কর তাহলে তুমি পবিত্রতা অর্জন করবে। আমি তোমাকে আল্লাহর ইবাদাতের এমন পদ্ধতি সম্পর্কে অবহিত করব যার ফলে তোমার হৃদয় নরম ও উজ্জ্বল হবে। তোমার অন্তরে বিনয় ও আল্লাহ্‌ ভীতি সৃষ্টি হবে। আর তোমার মন হতে কঠোরতা, রূঢ়তা ও নির্মমতা বিদূরিত হয়ে যাবে। মূসা (আঃ) ফির‘আউনের কাছে গেলেন, তাকে আল্লাহর বাণী শোনালেন, যুক্তি প্রমাণ উপস্থাপন করলেন এবং নিজের সত্যতার স্বপক্ষে মু’'জিযা দেখালেন কিন্তু ফির‘আউনের মনে কুফরী বদ্ধমূল ছিল বলে সে মুসার (আঃ) কথা শোনা সত্ত্বেও তার ভিতরে কিংবা বাহিরে কোন প্রতিক্রিয়া সৃষ্টি হলনা । সে বারবার সত্যকে অস্বীকার করে নিজের হঠকারী স্বভাবের উপর অটল থাকল । হক ও সত্য সুস্পষ্ট হওয়া সত্ত্বেও হতভাগ্য ফির‘আউন ঈমান আনতে পারলনা । ফির‘আউনের মন জানত যে, তার কাছে আল্লাহর বার্তা নিয়ে যিনি এসেছেন তিনি সত্য নাবী এবং তার শিক্ষাও সত্য । কিন্তু তার মন জানলেও সে বিশ্বাস করতে পারলনা । জানা এক কথা এবং ঈমান আনয়ন করা অন্য কথা৷ মন যা জানে তা বিশ্বাস করাই হল ঈমান, অর্থাৎ সত্যের অনুগত হয়ে যাওয়া এবং আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথার প্রতি আমল করার জন্য আত্মনিয়োগ করা । WWw.waytojannah.com

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।