Contents সূরা ৭৮ ৪ নাবা ৫০ পারা ৩০ পরহেষগার ও পুণ্যবানদের জন্য আল্লাহ যেসব নি‘আমাত ও রাহমাত সংরক্ষণ করে রেখেছেন সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামীন বলছেন যে, এই লোকগুলি হল সফলকাম । এদের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে এবং এরা জাহান্নাম হতে পরিত্রাণ লাভ করে জান্নাতে পৌঁছে গেছে। ইব্ন আব্বাস (রাঃ) এবং যাহহাক (রহঃ) বলেন যে, এ সফলকাম লোকদের জন্য রয়েছে আনন্দময় জীবন যাপনের জায়গা । (তাবারী ২৪/১৭০, বাগাবী ৪/৪৩৯) মুজাহিদ (রহঃ) এবং কাতাদাহ (রহঃ) বলেন, এ সফলকাম ব্যক্তিরা হলেন তারা যাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে। (তাবারী ২৪/১৬৯, ১৭০) ইব্ন আব্বাসের (রাঃ) উক্তিটি অধিক সঠিক বলে মনে হয়। কারণ পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু তা'আলা প্রাণে শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হচ্ছে খেজুর গাছ এবং অন্যান্য বিষয়াদি নিয়ে সাজানো বাগান। ঠোএ৮ বলা হয় খেজুর ইত্যাদির বাগানকে। এই পুণ্যবান ও পরহেযগার লোকেরা আয়তলোচনা, উদ্ভিন্ন যৌবনা তরুণী অর্থাৎ হুর লাভ করবে, যারা হবে উঁচু ও স্ষকীত বক্ষের অধিকারিণী এবং সমবয়স্কা । (তাবারী ২৪/১৭০) যেমন সূরা ওয়াকিআ’র তাফসীরে এর পূর্ণ বর্ণনা রয়েছে। তারা পবিত্র শরাবের উপচে পড়া পেয়ালা একটির পর একটি লাভ করবে। তাতে এমন কোন নেশা হবেনা যে, অশ্লীল ও অর্থহীন কথা তাদের মুখ দিয়ে বের হবে যা অন্য কেহ শুনতে পাবে। যেমন অন্য জায়গায় রয়েছে ৪ 25 YG কেহ অসার কথা বলবেনা এবং অসৎ কাজেও লিণ্ড হবেনা । (সূরা তুর, ৫২ $ ২৩) অর্থাৎ তাতে কোন অর্থহীন বাজে কথা এবং অশ্লীল ও পাপের কথা প্রকাশ পাবেনা । সেটা হল দারুস সালাম বা শান্তির ঘর, যেখানে কোন দৃষণীয় বা মন্দ কথাই প্রকাশ পাবেনা । মু’মিনদেরকে এসব নি‘আমাত তাদের সৎ কর্মের বিনিময় হিসাবে আল্লাহ তা'আলা দান করবেন । এটা হল মহান আল্লাহর অশেষ করুণা ও WWw.waytojannah.com
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।