তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সুরা ৭৮ ৪ নাবা ৪২ পারা ৩০ আল্লাহ! তিনি বায়ু প্রেরণ করেন; ফলে এটা মেঘমালাকে সঞ্গারিত করে, অতঃপর তিনি একে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন, পরে একে খন্ড বিখন্ড করেন এবং তুমি দেখতে পাও ওটা হতে নিগর্ত হয় বারিধারা । (সূরা রুম, ৩০ $ ৪৮) ৬৬ -এর অর্থ হল ক্রমাগত প্রবাহিত হওয়া এবং অত্যধিক বর্ষিত হওয়া । মুজাহিদ (রহঃ), কাতাদাহ (রহঃ) এবং রাবী ইব্‌ন আনাস (রহঃ) বলেন যে, ৬০ এর অর্থ হল প্রবাহিত হওয়া । (তাবারী ২৪/১৫৫) আশ শাওরী (রহঃ) বলেন যে, এর অর্থ হল অনবরত প্রবাহিত হতে থাকা । (তাবারী ২৪/১৫৫) ইব্ন যায়িদ (রহঃ) বলেন যে, এর অর্থ হল প্রচুর পরিমানে ৷ (তাবারী ২৪/১৫৫) একটি হাদীসে রয়েছে যে, ইসতাহাযাহর মাসআলা সম্পর্কে প্রশ্নকারিণী একজন সাহাবীয়া মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেন $ তুলার পুঁটলী কাছে রাখবে ৷’ মহিলাটি বললেন £ ‘হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! আমার রক্ত যে অনবরত আসতেই থাকে৷’ এই রিওয়ায়াতেও েঁ শব্দ রয়েছে। অর্থাৎ বিরামহীনভাবে রক্ত আসতেই থাকে । সুতরাং এই আয়াতেও উদ্দেশ্য এটাই যে, মেঘ হতে প্রচুর পরিমান অনবরত বৃষ্টি বর্ষিত হতেই থাকে। এসব ব্যাপারে আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভাল জানেন । এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেন ৪ ০&9. ৮৮ 4 £৯4 ৬ এ পবিত্ৰ ও বারাকাতময় বারি দ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ, ঘন সন্নিবিষ্ট উদ্যান । এগুলি মানুষ ও অন্যান্য জীব-জসত্তুর আহারের কাজে লাগে বর্ষিত পানি খালে বিলে জমা রাখা হয়। তারপর এ পানি পান করা হয় এবং বাগ-বাগিচা সেই পানি পেয়ে ফুলে-ফলে, রূপে-রসে সুশোভিত হয়। আর বিভিন্ন প্রকারের রঙ, স্বাদ ও গন্ধের ফলমূল মাটি হতে উৎপন্ন হয়, যদিও ভূমির একই খণ্ডে ওগুলি পরস্পর মিলিতভাবে রয়েছে। ইবৃন আব্বাস (রাঃ) ও অন্যান্য বিজ্ঞজন বলেন যে, এর অর্থ হল জমা বা একত্রিত । (তাবারী ২৪/১৫৬) এটা আল্লাহ তাআলার নিম্নের উক্তির মত ৪ WWw.waytojannah.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।