তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৭৮ ৪ নাবা ৩৯ পারা ৩০ U5 43 4৯ | (যে বিষয়ে তাদের মধ্যে মতানৈক্য আছে), এতে যে মতানৈক্যের কথা বলা হয়েছে তা এই যে, এ বিষয়ে তারা দু'টি দলে বিভক্ত রয়েছে। একটি দল এটা স্বীকার করে যে, কিয়ামাত অবশ্যই সংঘটিত হবে। আর অপর দল এটা স্বীকারই করেনা । এরপর আল্লাহ তা'আলা কিয়ামাত অস্বীকারকারীদেরকে ধমকের স্বরে বলছেন ৪ ‘কখনই না, তাদের ধারণা অবাস্তব, অলীক, তারা শীঘ্রই জানতে পারবে। আবার বলি $ কখনই না, তারা অচিরেই জানবে ৷’ এটা তাদের প্রতি আল্লাহ তাআলার কঠিন ধমক ও ভীষণ শাস্তির ভীতি প্রদর্শন । এরপর আল্লাহ তা'আলা স্বীয় বিস্ময়কর সৃষ্টির সুক্ষ্মতার বর্ণনা দেয়ার পর নিজের আজীমুশ্শান ক্ষমতার বর্ণনা দিচ্ছেন, যার দ্বারা প্রমাণিত হচ্ছে যে, তিনি এসব জিনিস কোন নমুনা ছাড়াই প্রথমবার যখন সৃষ্টি করতে সক্ষম হয়েছেন তখন তিনি দ্বিতীয়বারও ওগুলি সৃষ্টি করতে সক্ষম হবেন। তাই তো তিনি বলেন ৪ ‘আমি কি ভূমিকে শয্যা (রূপে) নির্মাণ করিনি?’ অর্থাৎ আমি সমস্ত সৃষ্টজীবের জন্য এই ভূমিকে কি সমতল করে বিছিয়ে দিইনি? এভাবে যে, ওটা তোমাদের সামনে বিনীত ও অনুগত রয়েছে। নড়াচড়া না করে নীরবে পড়ে রয়েছে। আর পাহাড়কে আমি এই ভূমির জন্য পেরেক বা কীলক করেছি যাতে এটা হেলেদুলে যেতে না পারে এবং ওর উপর বসবাসকারীরা যেন উদ্বিগ হয়ে না পড়ে। মহান আল্লাহ বলেন ৪ 193 555 ‘আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায় ৷’ অর্থাৎ তোমরা নিজেদের প্রতি লক্ষ্য কর যে, আমি তোমাদেরকে নর ও নারীর মাধ্যমে সৃষ্টি করেছি যাতে তোমরা একে অপর হতে কামবাসনা পূর্ণ করতে পার। আর এভাবেই তোমাদের বংশ বৃদ্ধি হয়ে থাকে। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য জায়গায় বলেন ৪ WWw.waytojannah.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।