তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents তাফসীর ইব্ন কাসীর ৩৪ ১৮ তম খন্ড তিনি শিশু সাহিত্যেরও চর্চা করে থাকেন। তার লিখা “বটগাছের ভূত”, “মৃত্যুর ভয়”, ছোটদের ইব্ন বতুতা প্রভৃতি লিখাগুলি বিশেষভাবে উল্লেখ্য । বিভিন্ন ভাষায় লিখিত তার বইগুলির মধ্যে “মাযামীনে মুজীব” (নয়া দিল্লী থেকে প্রকাশ) ‘ইমাম বুখারী’ ‘ইমাম মুসলিম’ “মুহাদ্দিস প্রসঙ্গ’ ‘হযরত ইবরাহীম’ ‘আল্লামা জারুল্লাহ’ ‘মুসলমানদের সাহিত্য সাধনা’ ‘ইসলামী সাহিত্যে তসলিমুদ্দীন’, ‘মিসরের ছোট গল্প’ ‘মার্গারেট’, “স্মৃতিময় শৈশব’ ‘কুরআন ও হযরত আবূ আইউব আনসারী’, ‘কুরআনের চিরন্তন মুজিযা’ ‘বাংলা ভাষায় কুরআন চর্চা’ ‘মওঃ মুহাম্মদ জুনাগড়ী (রহঃ), ‘নবীজীর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নামায’, ইদ্রিস মিয়া’, ‘মুহাদ্দিস আযীমাবাদী’ প্রভৃতি বিশেষ উল্লেখ্যের দাবীদার । উপরোক্ত বিষয়বস্তুই হচ্ছে তার রচনাশৈলী ও সাহিত্য চর্চার প্রধান উপজীব্য বিষয় । স্বীয় মাতৃভাষা বাংলায় রচিত তার অধিকাংশ রচনাশৈলীর মাধ্যমে এই ভাষা ও সাহিত্যের ইসলামী ধারাটিকে সুসমৃদ্ধ ও সরস করে তুলতে তিনি সক্ষম হয়েছেন। এভাবে মুসলিম মানস ও ব্যক্তিত্ব, ইতিহাস এবং প্রাসঙ্গিক বিষয় বস্তগুলিকে নতুন আঙ্গিকে প্রথম বারের মতো তিনি বিদঞ্ধ পাঠক মহলের সামনে তুলে ধরতে পেরেছেন। এসব রচনাশৈলী ও সাহিত্যধারা প্রকৃত প্রস্তাবে তার অনুসন্ধিৎসু পর্যবেক্ষণ এবং গবেষণা মূলক মনোবৃত্তিরই পরিচায়ক। এ সবের মাধ্যমে বহু অজ্ঞাত ইতিহাস এবং দূর্লভ ও অপ্রাপ্তব্য তত্ত্ব ও তথ্যের সাথে আমাদের সম্যক পরিচয় ঘটেছে। একান্তই নিঃস্ব, রিক্ত ও নিঃসহায়দের যুগ যন্ত্রণা বুকের মাঝে পুষে রেখে এক মাত্র আল্লাহর আশীষ ধারাকে রক্ষাকবজ করে শিক্ষকতার মাধ্যমে তার এই ক্ষণস্থায়ী নশ্বর জীবনের সূত্রপাত ঘটে । প্রায় তিন যুগ ধরে নিরলস শিক্ষাদান ও লাগাতার সাহিত্য সেবাই তার জীবনের চরম ও পরম লক্ষ্য । বিষয়বস্তুর গভীরতম প্রদেশে অনুপ্রবেশ করে তথ্যানুসন্ধানের আজন্ম প্রবণতাই তার সম্মুখ পানে হাজির করেছে পরিশীলিত বাণী আর তার সাহিত্য সৃষ্টিতে যুগিয়েছে বিচিত্র ধরণের মাল-মসলা এবং উপাদান উপকরণ । নিরস্তর সাহিত্য সৃষ্টিতে তার বিচিত্র অর্ন্তদৃষ্টি ও বিভিন্ন অভিজ্ঞতার সমাহার ঘটেছে উপরযুঁপরি প্রকাশিত গরন্থমালায় । WWw.waytojannah.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।