Contents সূরা ১০৫ ৪ ফীল ২৮৮ পারা ৩০ বয়ে এনেছিল, দু'টি দুই পায়ে এবং একটি তাদের ঠোটে করে। হস্তি বাহিনীর প্রত্যেকের মাথার উপর একটি পাখি সারিবদ্ধ হয়ে অবস্থান না করা পর্যন্ত তারা আসতেই থাকে। অতঃপর এক বিকট চিৎকার করে তাদের পায়ে ও ঠোটে যে পাথরের টুকরা ছিল তা নিক্ষেপ করতে শুরু করে। ... এভাবে তারা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় । ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, এ পাখিগুলির চঞ্চু ছিল পাখির মত এবং নখ ছিল কুকুরের মত । ইকরিমাহ (রহঃ) বলেন যে, সবুজ রংয়ের এই পাখিগুলি সমুদ্ব হতে বের হয়ে এসেছিল । ওগুলির মাথা ছিল জন্তুর মত । যার মাথায় এ কংকর পড়ছিল তা তার পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছিল । একই সাথে এ ব্যক্তি দ্বিখণ্ডিত হয়ে লুটিয়ে পড়ছিল। সঙ্গে সঙ্গে চারদিকে প্রবল বাতাস বইতে লাগল । এর ফলে আশে পাশের বালুকণা এসে তাদের চোখে পড়ল এবং অল্পক্ষণের মধ্যেই তাদেরকে ঘায়েল করে ফেলল । 2% এর অর্থ হল ভূষি এবং )'% অর্থ হল ভক্ষিত বা টুকরা টুকরা কৃত ইব্ন আব্বাস (রাঃ) বলেন যে, শস্যদানার উপরের ভূষিকে ০% বলা হয়। ইব্ন যায়িদ (রহঃ) বলেন যে, ০% হল ক্ষেতের শস্যের এঁ পাতা যেগুলো পশুরা খেয়ে ফেলেছে । অর্থাৎ আল্লাহ তাআলা তাদেরকে তছনছ করে দিলেন এবং সবাইকে ধ্বংস করে দিলেন। তাদের সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হল । কোন কল্যাণই তারা লাভ করতে সমর্থ হলনা । আবরাহার মৃত্যুর পর তার পুত্র ইয়াকসূ ইয়ামানের শাসনভার গ্রহণ করল । তারপর তার অন্য ভাই মাসরুক ইব্ন আবরাহা সিংহাসনে আরোহন করল । এ সময়ে যুইয়াযান হুমাইরী কিসরার (পারস্য সম্রাট) কাছে গিয়ে হাবশীদের কবল থেকে ইয়ামানকে মুক্ত করার জন্য সাহায্য প্রার্থনা করল। কিসরা সাইফের সাথে একদল বাহাদুর সৈন্য পাঠালো । সেই সৈন্যদল হাবশীদেরকে পরাজিত করে আবরাহার বংশধরদের কবল থেকে ইয়ামানের শাসনক্ষমতা কেড়ে নেয়। অতঃপর হুমাইরীয় গোত্র ইয়ামান শাসন করতে থাকে। আরাবের লোকেরা এই উপলক্ষে উৎসব পালন করে। চারদিক থেকে হুমাইরীয় গোত্রের বাদশাহকে অভিনন্দন জানানো হয় । WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।