তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ১০৫ ঃ ফীল ২৮৭ পারা ৩০ (সূরা কুরাইশ, ১০৬ ৪ ১-৪) অর্থাৎ আল্লাহ তাআলা তাদের ভাগ্যে দুরাবস্থার সৃষ্টি করবেননা, বরং তাদের ভালাই চান যদি তারা তার দাওয়াত কবূল করে। ইব্ন হিশাম (রহঃ) বলেন, আবাবিল হল পাখির একটি দল, আরাবরা একক পাখির বেলায় এ শব্দ ব্যবহার করেনা । তিনি আরও বলেন, যেমন ইউনুস আন নাহবী (রহঃ) এবং আবূ ওবাইদাহ (রহঃ) ‘আস সিজ্জিল’ সম্পর্কে তাকে বলেন ৪ উহা হল এক ধরণের বস্তু যা শক্ত এবং মযবূত ৷ তিনি আরও বলেন, কোন কোন ব্যাখ্যাকারক উল্লেখ করেছেন যে, আসলে এটির মূল হল দু’টি ফার্সি শব্দ যা আরাবরা একত্র করে একটি শব্দ তৈরী করেছে। এঁ শব্দ দু'টি হল ‘সানজ’ এবং ‘জিল’ যার অর্থ হচ্ছে যথাক্রমে পাথরের টুকরা এবং মাটি । তিনি আরও বলেন যে, ‘আল আসফ’ হল শষ্য ক্ষেতের শুকনা পাতাসমূহ যাদের এক একটিকে বলা হয় ‘আসফাহ’। (ইব্‌ন হিশাম ১/৫১-৫৬) হাম্মাদ ইব্‌ন সালামাহ (রহঃ) আসীম (রহঃ) হতে তিনি জির্র (রহঃ) হতে, তিনি আবদুল্লাহ (রহঃ) এবং আবূ সালামাহ ইব্‌ন আবদুর রাহমান (রহঃ) হতে বর্ণনা করেন যে, পর 17% এর অর্থ হচ্ছে পাখির একটি দল। ইব্‌ন আব্বাস (রাঃ) এবং যাহহাক (রহঃ) বলেছেন যে, ‘আবাবিল’ শব্দের অর্থ হচ্ছে একটি দলকে অন্য একটি দলের অনুসরণ করা । হাসান বাসরী (রহঃ) এবং কাতাদাহ (রহঃ) বলেছেন, ‘আবাবিল’ শব্দের অর্থ হচ্ছে অনেক । মুজাহিদ (রহঃ) বলেছেন যে, এই শব্দের অর্থ হচ্ছে একের পর এক দল । ইব্ন যায়িদ (রহঃ) বলেছেন যে, এ শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন দিক থেকে আসা দলসমূহ ৷ (তাবারী ২৪/৫০৫, ৫০৬) ওবাইদ ইব্‌ন উমাইর (রহঃ) মন্তব্য করেছেন যে, ৮414৮ ছিল এক ধরনের কালো সামুদ্রিক পাখি যাদের ঠোটে ও নখে ছিল পাথরের টুকরা । (তাবারী ২৪/৬০৭) এর বর্ণনাক্রম সহীহ । ওবাইদ ইব্‌ন উমাইর (রহঃ) হতে আরও বর্ণনা করা হয়েছে যে, আল্লাহ যখন হস্তিবাহিনীর লোকদেরকে ধ্বংশ করার ইচ্ছা করলেন তখন সমুদ্র তীর হতে দ্রুতগামী পাখি (আবাবিল) প্রেরণ করেন। প্রত্যেকটি পাখি তিনটি করে পাথরের টুকরা WWw.waytojannah.com

— পৃষ্ঠা ২৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।