তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ১০৫ ঃ ফীল ২৮৩ পারা ৩০ আমাদের যুদ্ধ করার ইচ্ছাও নেই এবং যুদ্ধ করার মত শক্তিও নেই ৷’ ইহা আল্লাহর সম্মানিত ঘর তার প্রিয় বন্ধু ইবরাহীমের (আঃ) জীবন্ত স্মৃতি ৷ সুতরাং আল্লাহ ইচ্ছা করলে নিজের ঘরের হিফাযাত নিজেই করবেন। নেই ৷’ হানাতাহ তখন তাকে বলল ৪ ‘ঠিক আছে, আপনি আমাদের বাদশাহর কাছে চলুন ।' আবদুল মুত্তালিব তখন তার সাথে আবরাহার কাছে গেলেন। আবদুল মুত্তালিব ছিলেন অত্যন্ত সুদর্শন বলিষ্ঠ দেহ সৌষ্ঠবের অধিকারী । তাকে দেখা মাত্র যে কোন মানুষের মনে শ্রদ্ধার উদ্রেক হত। আবরাহা তাকে দেখেই সিংহাসন থেকে নেমে এলো এবং তার সাথে মেঝেতে উপবেশন করল । সে তার দোভাষীকে বলল ৪ তাকে জিজ্ঞেস কর, তিনি কি চান? আবদুল মুত্তালিব জানালেন ৪ ‘বাদশাহ আমার দু'শ উট লুট করিয়েছেন। আমি সেই উট ফেরত নিতে এসেছি’ বাদশাহ আবরাহা তখন দো-ভাষীর মাধ্যমে তাকে বলল $ প্রথম দৃষ্টিতে আপনি যে শ্রদ্ধা আকর্ষণ করেছিলেন, আপনার কথা শুনে সে শ্রদ্ধা লোপ পেয়ে গেছে। নিজের দু’শ উটের জন্য আপনার এত চিন্ত 1 অথচ নিজের ও পূর্ব পুরুষের ধর্মের জন্য কোন চিন্তা নেই! আমি আপনাদের ইবাদাতখানা কা’বা ধ্বংস করে ধূলিসাৎ করতে এসেছি !' এ কথা শুনে আবদুল মুত্তালিব জবাবে বললেন ৪ ‘উটের মালিক আমি, তাই উট ফিরে পাওয়ার চেষ্টা করতে এসেছি । আর কা'’বাগৃহের মালিক হলেন স্বয়ং আল্লাহ । সুতরাং তিনি নিজেই নিজের ঘর রক্ষা করবেন’ তখন এঁ নরাধম বলল ঃ ‘আজ কেহই কা’বাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবেননা ৷" এ কথা শুনে আবদুল মুত্তালিব বললেন $ ‘তাহলে তা’ই করুন !' এও বর্ণিত আছে যে, আবদুল মুত্তালিবসহ মাক্কার জনগণ তাদের ধন সম্পদের এক তৃতীয়াংশ আবরাহাকে দিতে চেয়েছিল, যাতে সে এই ঘৃণ্য অপচেষ্টা হতে বিরত থাকে। কিন্তু আবরাহা তাতেও রাষী হয়নি। মোট কথা, আবদুল মুত্তালিব তার উটগুলো নিয়ে ফিরে এলেন এবং তিনি মাক্কাবাসীদেরকে বললেন £ ‘তোমরা মাক্কাকে সম্পূর্ণ খালি করে দাও এবং সবাই পাহাড়ে গিয়ে আশ্রয় নাও ৷’ তারপর আবদুল মুত্তালিব কুরাইশের কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে সঙ্গে নিয়ে কা'বা গৃহে গিয়ে কা’বার দরজার WWw.waytojannah.com

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।