সূরা ১০৫ ঃ ফীল ২৮১ পারা ৩০ কখনো তৈরী হয়নি৷’ অতি যত্ন সহকারে নক্সা খচিত খুবই মযবুত ও অতি উঁচু করে এঁ গীর্জাটি নির্মিত হল। এঁ গীর্জার চূড়া এত উঁচু ছিল যে, চূড়ার প্রতি টুপি মাথায় দিয়ে তাকালে মাথার টুপি পড়ে যেত । আরাববাসীরা এ গীর্জার নাম দিয়েছিল ‘কালীস’ অর্থাৎ টুপি ফেলে দেয়া গীর্জা । এরপর আবরাহা মনে করল যে, জনসাধারণ যেমন কা’বায় হাজ্জ করে তেমনি এঁ গীর্জায় গিয়ে হাজ্জ করবে। সারা ইয়ামানে সে এটা ঘোষণা করে দিল। কিন্তু আরাবের আদনান ও কাহতান গোত্র এ ঘোষণায় খুবই অসন্তুষ্ট হল । বিশেষ করে কুরাইশরা ভীষণ রাগানিত হল । অল্প কয়েকদিন পরে তাদের এক ব্যক্তি সেখানে চলে যায় এবং রাতের অন্ধকারে এ গীর্জায় প্রবেশ করে পায়খানা করে আসে । পর দিন প্রহরীরা এ অবস্থা দেখে বাদশাহর কাছে খবর পাঠালে এবং আবরাহা এ অভিমত ব্যক্ত করল যে, কুরাইশরাই এ কাজ করেছে, তাদের মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে বলেই এ কাণ্ড তারা করেছে। আবরাহা তৎক্ষণাৎ শপথ করে বলল ৪ ‘আমি মাক্ধার বিরুদ্ধে অভিযান চালাব এবং কাবা ঘরের একটির পর একটি ইট খুলে ফেলব !' মুকাতিল ইব্ন সুলাইমানের (রহঃ) বর্ণনায় এরূপও আছে যে, কয়েকজন উদ্যোগী কুরাইশ যুবক এ গীর্জায় আগুন জ্বালিয়ে দিয়েছিল । সেই দিন বাতাস প্রচণ্ড বেগে প্রবাহিত হয়েছিল বলে আগুন ভালভাবে এঁ গীর্জাকে গ্রাস করেছিল এবং ওটা মাটিতে ধ্বসে পড়েছিল। অতঃপর ক্রুদ্ধ আবরাহা এক বিরাট বাহিনী নিয়ে মাক্কা অভিমুখে রওয়ানা হল যাদের প্রতিরোধ করার সাহস কেহ করছিলনা। তাদের সাথে এক বিরাট উঁচু ও মোটা হাতী ছিল। এরূপ হাতী ইতোপূর্বে কখনো দেখা যায়নি ৷ হাতীটির নাম ছিল মাহমুদ ৷ বাদশাহ নাজাশী মাক্কা অভিযান সফল করার লক্ষ্যে এ হাতিটি আবরাহাকে দিয়েছিল। এ হাতীর সাথে আবরাহা আরো আটটি অথবা বারোটি হাতী নিল । তার উদ্দেশ্য ছিল যে, সে বাইতুল্লাহর খুঁটিতে শিকল বেঁধে দিবে, তারপর সমস্ত হাতীর গলায় এ শিকল লাগিয়ে দিবে। এতে শিকল টেনে হাতীগুলো সমস্ত দেয়াল একত্রে ধ্বসিয়ে দিবে। মাক্কার অধিবাসীরা এ সংবাদ পেয়ে দিশেহারা হয়ে পড়ল । যে কোন অবস্থায় এর মুকাবিলা করে কা‘বাকে রক্ষা করার তার সিদ্ধান্ত গহণ করল । যু নফর নামক ইয়ামানের একজন সম্লান্ত বংশীয় লোক নিজের গোত্র ও আশে পাশের বনু সংখ্যক প্রতিপত্তিশালী আরাবকে একত্রিত করে দুর্বৃত্ত WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।