তাফসীর ইব্ন কাসীর ২৮ ১৮ তম খন্ড আল্লামা হাফিয ইমাদুদ্দান ইব্ন কাসীর ছিলেন মুহাদ্দিসগণের নির্ভর, এতিহাসিকদের অবলম্বন এবং তাফসীর বিদ্যা বিশারদদের উন্নত ধ্বজা’ । হাফিয ইব্ন হাজার আসকালানী (৮৫২ হিজরী) তীর ‘আদ্দুরারুল কামীনা’ গ্রন্থে বলেন ৪ হাদীসের মতন বা মৌল অংশ এবং রিজাল বা চরিত-অভিধান শাস্ত্রের পঠন-পাঠন ও অধ্যয়নে তিনি সব সময় নিমগ্ন থাকতেন। তার উপস্থিত বুদ্ধি ও স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর, আর তিনি রসিকতা-প্রিয় ছিলেন । জীবদ্দশায় তীর গ্রন্থরাজি চারদিকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে’ । তিনি যেমন ছিলেন লিখাপড়ায় অত্যন্ত পরিশ্রমী এবং জ্ঞান অন্বেষণে ছিলেন অত্যন্ত তৎপর, তেমনি তার ছিল ক্ষুরধার লেখনী । ফিকহ, তাফসীর এবং হাদীস শাস্ত্রে তার ছিল পূর্ণ দখল । পড়ালেখার সাথে সাথে তিনি বই পুস্ত ক লিখা ও দীনের প্রচার কাজে নিজকে ব্যস্ত রেখেছিলেন। এতিহাসিকগণও ইমাম ইব্ন কাসীরের (রহঃ) সর্বতোমুখী প্রতিভা, স্মৃতিশক্তি এবং অগাধ জ্ঞানের গভীরতা সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন। এ প্রসঙ্গে আল্লামা ইব্ন ইমাদ (মৃত্যু ১০৯৮ হিজরী/ ১৬৭৮ খৃষ্টাব্দ) বলেন ৪ তীর উপস্থিত বুদ্ধি ও ধীশক্তি ছিল অত্যন্ত প্রখর । কোন বিষয়কে একবার মুখস্থ করে নিলে তার বিস্মরণ খুব কমই হত। আর তিনি মেধাবীও কম ছিলেননা। আরাবী সাহিত্যও তিনি সৃষ্টি করেছেন এবং মধ্যম পর্যায়ের কবিতাও তিনি রচনা করতেন’ । আল্লামা ইব্ন তাইমিয়ার সঙ্গে বিশেষ সম্পর্ক ৪ সঙ্গে তীর ঘনিষ্ট নিবিঢ় সম্বন্ধ থাকার কারণে শিক্ষা ও জ্ঞানার্জন ব্যাপারে এই শিষ্যের উপর উস্ৃতাদের প্রভাববিস্তার করেছিল অতি প্রগাঢ়ভাবে। ইব্ন কাসীর অধিকাংশ মাস্য়ালায় হাফিয ইব্ন তাইমিয়ার অনুসারী ছিলেন। ইবৃন কাযী শাহাবা স্বীয় ‘তাবাকাত’ গ্রন্থে বলেন ৪ আল্লামা ইমাম ইবৃন তাইমিয়ার সঙ্গে তীর নিবিঢ় সম্পর্ক ছিল । শুধু তাই নয়, তিনি ইব্ন তাইমিয়ার মত ও পথকে পূর্ণ সমর্থন যুগিয়ে বিতর্ক করতেন এবং তীর বহু মতের অনুসরণ করতেন । তিন তালাকের মাস্য়ালাতেও তিনি ইব্ন তাইমিয়ার মতানুযায়ী ফতওয়া দিতেন। এ কারণে তাকে এক ভীষণ অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হয় এবং অন্তহীন নির্যাতন যাতনা ভোগ করতে হয় । WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।