তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

সূরা ১০৫ ঃ ফীল ২৭৯ পারা ৩০ দিয়েছিলেন। তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয় এবং তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়। তারা ছিল খৃষ্টান ধর্মাবলম্বী । কিন্তু ঈসার (আঃ) দীনকে তারা বিকৃত করে ফেলেছিল। তথাপি তারা মূর্তিপূজক কুরাইশদের চেয়ে সত্যধর্ম ইসলামের কাছাকাছি ছিল। তাদের অশুভ উদ্দেশ্য এবং তৎপরতা নস্যাৎ করে দেয়া ছিল মূলতঃ মহানাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের আবির্ভাবের পূর্বাভাষ এবং তার আগমনী সুসংবাদ । এ বছরই তার জন্ম হয় বলে অধিকাংশ এতিহাসিক এক্যমত পোষণ করেছেন। মহান আল্লাহ বলেন £৪ হে কুরাইশের দল! আবিসিনিয়ার (হাবশের) এ বাহিনীর উপর আমি তোমাদেরকে বিজয় দান করেছি, তাতে তোমাদের কল্যাণ সাধন আমার উদ্দেশ্য ছিলনা, আমি আমার প্রাচীন গৃহ রক্ষার জন্যই এ বিজয় দান করেছি। আমার প্রেরিত সর্বশেষ নিরক্ষর নাবী মুহাম্মাদের নাবুওয়াতের মাধ্যমে সেই গৃহকে আমি আরো অধিক মর্যাদাসম্পন্ন ও বৈশিষ্ট্যমণ্ডিত করব যে হবে সর্বশেষ নাবী । হস্তী বাহিনীর সংক্ষিপ্ত বর্ণনা মোট কথা, আসহাবে ফীল বা হস্তী অধিপতিদের সংক্ষিপ্ত ঘটনা এটাই যা উপরে বর্ণনা করা হল । বিস্তারিত বর্ণনা 3350 ৩০৬০ এর বর্ণনায় বর্ণিত হয়েছে যে, হুমায়ের গোত্রের শেষ বাদশাহ যুনুয়াস, যে ছিল মুশরিক, তার সময়ের মুসলিমদেরকে পরিখার মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছিল। এ সব মুসলিম ছিল ঈসার (আঃ) সত্যিকার অনুসারী । তীদের সংখ্যা ছিল প্রায় বিশ হাজার । তাদের সবাইকে শহীদ করে দেয়া হয়েছিল দাউস যু সালাবান নামক একটি মাত্র লোক বেঁচেছিলেন। তিনি সিরিয়ায় পৌঁছে ধর্মাবলম্বী। তিনি ইথিওপিয়ার (আবিসিনিয়ার) বাদশাহ নাজাশীকে চিঠি লিখে পাঠান যে, তিনি যেন দাউস যু সালাবানকে সাহায্য করেন। সেখান থেকে শত্রদেশ নিকটবর্তী ছিল। বাদশাহ নাজাশী আমীর ইব্‌ন ইরবাত ও দিয়ে এক বিরাট সেনাবাহিনী যুনুয়াসের বিরুদ্ধে প্রেরণ করেন। WWw.waytojannah.com

— পৃষ্ঠা ২৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।