Contents সূরা ১০৪ ৪ হুমাযাহ ২৭৭ পারা ৩০ বলেন £ সারাদিন সে অর্থ সম্পদ উপার্জনের জন্য নিজেকে এখানে ওখানে নিয়োজিত রাখল এবং রাতে পচা গলা লাশের মত পড়ে রইল । অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন ৪ ধুর তা ৬ £451 সে মনে করে যে, তার ধন সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে না, কক্ষনো না। সে যা ধারনা করেছে তা নয়। অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। হে নাবী! তুমি কি জান হুতামাহ কি? তা তুমি জাননা । তা হল আল্লাহর প্রজ্জ্বলিত হুতাশন, যা এর বাসিন্দাকে গ্রাস করবে । জ্বালিয়ে তাদেরকে ভল্ম করে দিবে, কিন্তু তারা মৃত্যুবরণ করবেনা ৷ সাবিত বানানী (রহঃ) এ আয়াত তিলাওয়াত করে যখন এর অর্থ বর্ণনা করতেন তখন কেঁদে ফেলতেন এবং বলতেন $ ‘আল্লাহর আযাব তাদেরকে ভীষণ যন্ত্রণা দিচ্ছে ৷’ মুহাম্মাদ ইব্ন কাব (রহঃ) বলেন ৪ প্রজ্জ্বলিত আগুন বক্ষস্থিত সবকিছু ছেয়ে ফেলে এবং কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়, তারপর ফিরে আসে, আবার পৌঁছে । (কুরতুবী ২০/১৮৫) আল্লাহ তাআলা বলেন ৪ 8544 8 8 540 El Yl < আগুন তাদের উপর আবদ্ধ করে দেয়া হবে সুদীর্ঘ স্তম্ভসমূহের মধ্যে ৷ সূরা ‘বালাদ’ এর তাফসীরেও এ ধরণের বর্ণনা উল্লেখ করা হয়েছে। 5544 4% 9 এর ব্যাখ্যায় আতিয়া আল আউফী (রহঃ) বলেন, উহা হল লোহার স্তম্ভ বা খুটি ৷ সুদ্দী (রহঃ) বলেন, উহা আগুনের তৈরী । আল আউফী (রহঃ) ইব্ন আব্বাস (রাঃ) থেকে বলেন, আল্লাহ তাআলা তাদেরকে এ স্তম্ভের সাথে শক্ত করে বেঁধে রাখার ব্যবস্থা করবেন যেন কোনভাবে নড়াচড়া করতে না পারে। তাদের ঘাড়সমূহ শিকলে আবদ্ধ থাকবে এবং ওখান (জাহান্নাম) থেকে বের হয়ে আসার পথ তাদের সামনে রুদ্ধ করে দেয়া হবে। (তাবারী ২৪/৬০০) WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।