Contents সূরা ১০২ ৪ তাকাছুর ২৭০ পারা ৩০ তার আত্মীয়-স্বজন এবং তার ধন-সম্পদ ফিরে আসে, শুধু আমল সাথে থেকে যায়৷’ (ফাতহুল বারী ১১/৩৬৯) ইমাম মুসলিম (রহঃ), ইমাম তিরমিযী (রহঃ) এবং ইমাম নাসাঈও (রহঃ) এ হাদীসটি বর্ণনা করেছেন। (মুসলিম ৪/২২৭৩, তিরমিযী ৭/৫০, নাসাঈ ৬/৬৩১) আনাস [রাঃ) হতে বর্ণিত আছে যে, নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘আদম সন্তান বৃদ্ধ হয়ে জড়াগ্রস্ত হয়ে যায়, কিন্তু দু'টি জিনিস তার সাথে অবশিষ্ট থেকে যায় ৪ লোভ ও আকাংখা ৷’ (আহমাদ ৩/১১৫) ইমাম বুখারী (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ) এ হাদীসটি তাখরীজ করেছেন । (বুখারী ৬৪২১, মুসলিম ১০৪৭) জাহান্নামের আযাব ও জবাবদিহীতার ভয় প্রদর্শন এরপর আল্লাহ তাআলা হুমকির স্বরে দু’ দুবার বলেন ৪ 4৮৯ 5 ৩,৯ কখনো নয়, শীঘই তোমরা জানতে পারবে। আবারও বলি ৪ কখনো নয়, অচিরেই তোমরা জানতে পারবে। এ অর্থও করা হয়েছে যে, প্রথমবার কাফিরদের উদ্দেশে বলা হয়েছে এবং দ্বিতীয়বার মু’মিনদের উদ্দেশে বলা হয়েছে। কখনো নয়, যদি তোমরা নিশ্চিতরূপে অবগত হতে তাহলে এরূপ দাম্ভিকতার মধ্যে পতিত থাকতেনা ৷ অর্থাৎ মৃত্যুর মুহুর্ত পর্যন্ত নিজেদের শেষ মানযিল আখিরাত সম্পর্কে উদাসীন থাকতেনা। এরপর প্রথমোক্ত বিষয়ের বর্ণনা প্রসঙ্গে আল্লাহ বলেছেন ৪ তোমরা তো জাহান্নাম দেখবেই । সেই জাহান্নামের ভয়াবহতা এক নযর দেখেই ভয়-ভীতিতে অন্যেরা তো বটেই, আম্িয়ায়ে কিরামও হাঁটুর ভরে পড়ে যাবেন। ওর কাঠিন্য ও ভীতি প্রত্যেকের অন্তরে ছেয়ে যাবে। এ সম্পর্কে বহু হাদীসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। অতঃপর আল্লাহ তা'আলা বলেন ৪ ৮৯1 ০ ১% 5045 4 এরপর অবশ্যই সেইদিন তোমাদেরকে নি‘আমাত সম্বন্ধে প্রশ্ন করা হবে। স্বাস্থ্য, WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।