তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীর ইব্‌ন কাসীর ২৭ ১৮ তম খন্ড জামালুদ্দিন ইউসুফ ইব্‌ন আবদুর রাহমান মিষ্যী শাফিঈ (মৃত্যু ৭৪২ হিজরী/১৩৪১ খৃষ্টাব্দ) বিশেষভাবে উল্লেখের দাবীদার । হাফিয শামসুদ্দীন যাআবী (মৃত্যু ৭৪৮ হিজরী/১৩৪৭ খৃষ্টাব্দ) তার ‘আল- মুজামুল মুখতাস’ এবং ‘তাযকিরাতুল হুফ্‌ফায’ নামক অনবদ্য গ্রন্থদ্ধয়ে বলেন ৪ ইব্‌ন কাসীর একজন খ্যাতনামা মুফতী (ফাতওয়া প্রদানে বিশেষজ্ঞ), বিজ্ঞ মুহাদ্দিস, আইন অভিজ্ঞ ফিকাহ শাস্ত্রবিদ, বিচক্ষণ তাফসীরকার এবং রিজাল শাস্ত্রে বিশেষ পারদর্শী । হাদীসের মতন (মুল অংশ) সম্পর্কে তীর অভিনিবেশ ছিল উল্লেখযোগ্য । হাফিয হুসাইনী এবং আল্লামা জালালুদ্দীন সুয়ৃতী তাদের নিজ নিজ গ্রন্থে বিশিষ্ট অধ্যাপক, হাদীস শাস্ত্রের হাফিয, প্রখ্যাত আলিম এবং ইমাম, বক্তৃতায় সুনিপুণ এবং বহু গুণ ও উৎকর্ষের অধিকারী আল্লামা শাইখ ইব্‌ন ইমাদ হাম্বালী (মৃত্যু ১০৮৯ হিজরী/১৬৭৮ খৃষ্টাব্দ) ইমাম ইব্‌ন কাসীরকে (রহঃ) ‘আল হাফিযুল কাবীর’ বা মহান হাফিয অর্থাৎ কুরআনের শ্রেষ্ট শবৃতিধর বলে আখ্যায়িত করেন। অনুরূপভাবে তার খ্যাতনামা প্রিয় শিষ্য আল্লামা হাফিয ইব্‌ন হজ্জি (মৃত্যু ৮১৬ হিজরী/১৪১৩ খৃষ্টাব্দ) স্বীয় শ্রদ্ধাস্পদ উত্তাদ (ইব্‌ন কাসীর) সম্পর্কে অভিমত জানাতে গিয়ে বলেন ৪ ‘আমরা যেসব হাদীস শাস্ত্রজ্ঞকে পেয়েছি তন্ুধ্যে তিনি (ইব্‌ন কাসীর) হাদীসের মতন বা মূল অংশ সম্পর্কে শ্রেষ্ঠ শ্ুতিধর এবং দোষ-ক্রটির ব্যাপারে, হাদীস রিজাল শাস্ত্র জ্ঞানে ও বিশুদ্ধ-দুর্বল হাদীস নির্ধারণে ছিলেন সবার চেয়ে অভিজ্ঞ । তার সমসাময়িক উলামা ও উত্তাদবৃন্দ সবাই তার এই মান মর্যাদার কথা এক বাক্যে স্বীকার করেন। তার কাছে আমি বহুবার যাতায়াত করেছি, তবু এ কথা স্বীকার করতে দ্বিধা নেই যে, যতবারই আমি তীর খিদমাতে গিয়ে উপনীত হয়েছি, প্রতিবারই কোন না কোন বিষয়ে তীর কাছে জ্ঞানলাভে ধন্য ও কৃতাৰ্থ হয়েছি। আল্লামা হাফিয ইবৃন নাসিরন্দ্দীন আদ্‌-দিমাশকী (মৃত্যু ৮৪২ হিজরী/১৪৩৮ খৃষ্টাব্দ) তার (ইব্‌ন কাসীরের) প্রসঙ্গে বলেন ৪ WWw.waytojannah.com

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।