Contents সুরা ১০২ $ তাকাছুর ২৬৯ পারা ৩০ দুনিয়ার প্রতি ভালবাসা এবং আল্লাহ তা'আলা বলেন ৪ রর *$ দুনিয়ার প্রতি ভালবাসা, দুনিয়া পাওয়ার প্রচেষ্টা তোমাদেরকে আখিরাতের প্রত্যাশা এবং সৎকাজ থেকে বেপরোয়া করে দিয়েছে। তোমরা এ দুনিয়ার ঝামেলায়ই লিপ্ত থাকবে, হঠাৎ মৃত্যু এসে তোমাদেরকে কাবরে পৌঁছে দিবে এবং ওখানে অনন্তকালের বাসিন্দা হয়ে থাকবে। সহীহ বুখারীর ‘কিতাবুর রিকাক’ অনুচ্ছেদে আনাস ইবন মালিক (রহঃ) উবাই ইব্ন কাব (রাঃ) হতে বর্ণনা করেন ৪ ৯ ১19 1 50 ১ 3 ৯১ (অর্থাৎ বানী আদমের যদি এক উপত্যকা ভর্তি সোনা থাকে) এ "3% সূরাটি অবতীর্ণ হয়। (ফাতহুল বারী ১১/২৫৮) আবদুল্লাহ ইব্ন শুখায়ের (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন ৪ আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে হাজির হই তখন তিনি ‘3% 45] এ আয়াত পাঠ করছিলেন। তিনি বলছিলেন ঃ ‘বানী আদম বলছে £ আমার সম্পদ, আমার সম্পদ । অথচ তোমার সম্পদ শুধু সেগুলি যেগুলি তুমি খেয়ে শেষ করেছ এবং পরিধান করে ছিড়ে ফেলেছ, সাদাকাহ করেছ অথবা ব্যয় করেছ । (আহমাদ ৪/২৪) ইমাম মুসলিম (রহঃ), ইমাম তিরমিযী (রহঃ) এবং ইমাম নাসাঈও (রহঃ) তাদের গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন । (হাদীস নং ৪/২২৭৩, ৯/২৮৬ ও ৬/৫২১) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে অতিরিক্ত এ কথাও রয়েছে ৪ ‘এ ছাড়া অন্য যা কিছু রয়েছে সেগুলো তুমি মানুষের জন্য রেখে চলে যাবে !' সহীহ বুখারীতে আনাস ইব্ন মালিক (রহঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন $ ‘মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায়, তার মধ্যে দু'টি ফিরে আসে, শুধু একটি সাথে থেকে যায়। (ওগুলি হল) তার আত্মীয়-স্বজন, তার ধন-সম্পদ এবং তার আমল । WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।