Contents সূরা ১০১ ৪ কা’রি'আহ ২৬৭ পারা ৩০ মুসনাদ আহমাদে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘যাকে সবচেয়ে সহজ ও হালকা শাস্তি দেয়া হবে তাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেয়া হবে। এর ফলে তার মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে ৷’ (আহমাদ ২/৪৩২ ও ৩/১৩) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ ‘জাহান্নাম তার রবের নিকট অভিযোগ করল ৪ ‘হে আমার প্রতিপালক । আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে’ আল্লাহ তাআলা তখন তাকে দু'টি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন। একটি শীতকালে এবং অন্যটি গ্রীষ্মকালে । শীতকালে তোমরা যে প্রচণ্ড শীত অনুভব কর তা হল জাহান্নামের শীতল নিঃশ্বাস, আর গ্রীষ্মকালে যে প্রচণ্ড গরম তোমরা অনুভব কর সেটা জাহান্নামের গরম নিঃশ্বাসের প্রতিক্রিয়া ’ (ফাতহুল বারী ৬/৩৮০, মুসলিম ১/৪৩১) অন্য একটি হাদীসে রয়েছে ৪ ‘গরমের তীব্রতা যখন প্রখর হয় তখন কিছুটা ঠাণ্ডা হওয়ার পর সালাত আদায় কর । কেননা গরমের প্রখরতা জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয়ে থাকে ৷’ (ফাতহুল বারী ২/২০, মুসলিম ১/৪৩০) সূরা কা'রি‘আহ এর তাফসীর সমাপ্ত । WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।