Contents সূরা ১০১ $ কা'রি‘আহ ২৬৬ পারা ৩০ নিক্ষিপ্ত হবে। (তাবারী ২৪/৫৭৬) আয়াতে বলা হয়েছে যে, তাকে মাথা নিম্নমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখানে £4 শব্দ ব্যবহার করা হয়েছে মস্তককে উদ্দেশ্য করে। কারণ মাথার সমস্ত কাজই মস্তক (Brain) নিয়ন্ত্রণ করে থাকে। এ ধরণেরই বর্ণনা পাওয়া যায় ইব্ন আব্বাস (রাঃ), ইকরিমাহ (রহঃ), আবূ সালিহ (রহঃ) এবং কাতাদাহ (রহঃ) হতে । (তাবারী ২৪/৫৭৫, ৫৭৬, কুরতুবী ২০/১৬৭) । হাবিয়াহ্ জাহান্নামের একটি নাম। এ জন্যই এর ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ তা‘আলা স্বীয় নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে বলেন $ সেটা কি তা তোমার জানা আছে? সেটা এক জ্বলন্ত অগ্নি । আশ’আস ইবন আবদুল্লাহ (রহঃ) বলেন যে, মু’মিনের মৃত্যুর পর তার রূহ ঈমানদারদের রূহের কাছে নিয়ে যাওয়া হয়। মালাক এ সব রহকে বলেন ৪ তোমাদের ভাইয়ের মনোরঞ্জন ও শান্তির ব্যবস্থা কর। পৃথিবীতে সে অনেক দুঃখ কষ্ট সহ্য করেছে’ এঁ সৎ রূহসমূহ তখন জিজ্ঞেস করে ৪ অমুকের খবর কি?’ সে কেমন আছে?’ নবাগত রূহ তখন উত্তর দেয় ৪ সে তো মারা গেছে। তোমাদের কাছে সে আসেনি? তখন রূহসমূহ বুঝে নেয় এবং বলে ঃ রাখ তার কথা, সে তার মা হাবিয়ায় পৌঁছেছে ৷’ আল্লাহ তা'আলা বলেন ৪ ৮ ' সেটা এক জ্বলন্ত অগ্নি । ও আগুনের রয়েছে প্রচন্ড তাপ যা খুবই দাউদাউ করে জ্বলে এবং ক্ষণিকের মধ্যে সবকিছু ভম্মীভূত করে দেয় । আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, নাবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘আদম সন্তান যে আগুন ব্যবহার করে এ আগুনের তেজ জাহান্নামের আগুনের তেজের মাত্র সত্তর ভাগের এক ভাগ !' জনগণ জিজ্ঞেস করলেন $'হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! ধ্বংস করার জন্য তো এ আগুনই যথেষ্ট?’ উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন ৪ ‘তা ঠিক, কিন্তু জাহান্নামের আগুন এর চেয়ে উনসত্তর গুণ বেশী তেজস্বী ৷’ (ফাতহুল বারী ৬/৩৮০, মুসলিম ৪/২১৮৪) অন্য বর্ণনায় আরো রয়েছে ৪ ‘ওর প্রত্যেক অংশ এই আগুনের মত এবং ওর এক অংশ এর মত !’ WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।