Contents সূরা ৯৯ ৪ যিলযালাহ ২৫৯ পারা ৩০ সম্পূর্ণ হওয়ার জন্য ঘোড়া পালন করেছে, যাতে প্রয়োজনের সময় অন্যের কাছে ঘোড়া চাইতে না হয়, কিন্তু সে আল্লাহর অধিকারের কথা নিজের ক্ষেত্রে এবং নিজের সাওয়ারীর ক্ষেত্রেও বিস্মৃত হয়না । এই সাওয়ারী এ ব্যক্তির জন্য (জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবার) ঢাল স্বরূপ । আর তৃতীয় হচ্ছে এ ব্যক্তি যে অহংকার এবং গর্বের কারণে এবং অন্যদের উপর যুল্ম বা অত্যাচার করার উদ্দেশে ঘোড়া পালন করে, এই পালন তার উপর একটা বোঝা স্বরূপ এবং তার জন্য পাপ স্বরূপ ৷’ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে তখন জিজ্ঞেস করা হল ৪ ‘গাধা সম্পর্কে আপনার নির্দেশ কি?’ তিনি উত্তরে বললেন ঃ ‘আল্লাহ তা'আলা আমার প্রতি তাদের ব্যাপারে এই স্বয়ংসম্পূর্ণ ও অর্থবহ আয়াত অবতীর্ণ করেছেন যে, বিন্দুমাত্র সাওয়াব এবং বিন্দুমাত্র পাপও প্রত্যেকে প্রত্যক্ষ করবে’ (ফাতহুল বারী ৮/৫৯৮, মুসলিম ২/৬৮০) আদী ইব্ন হাতিম (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ অর্ধেক খেজুর সাদাকাহ করার মাধ্যমে হলেও এবং একটি ভাল কথার মাধ্যমে হলেও আগুন হতে আত্মরক্ষা কর’ (ফাতহুল বারী ৩/৩৩২) একইভাবে অন্য একটি সহীহ হাদীসে রয়েছে ৪ ‘সাওয়াবের কাজকে কখনো হালকা মনে করনা, তা যদি নিজের বালতি দিয়ে পানি তুলে কোন পিপাসার্তকে পান করানো অথবা কোন মুসলিম ভাইয়ের সাথে হাসিমুখে দেখা করাও হয়, তাও সাওয়াবের কাজ বলে মনে করবে ৷’ (মুসলিম ৪/২০২৬) অন্য একটি সহীহ হাদীসে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হতে বর্ণিত হয়েছে ৪ ‘হে মু’মিনাদের দল! তোমরা তোমাদের প্রতিবেশীদের পাঠানো উপঢৌকনকে তুচ্ছ মনে করনা, যদিও তারা মেষের পায়ের গোড়ালীও (খুর) পাঠায়’ (ফাতহুল বারী ১০/৪৫৯) অন্য একটি হাদীসে রয়েছে ৪ ‘ভিক্ষুককে কিছু না কিছু দাও, আগুনে পোড়া একটা খুর হলেও দাও!’ (আহমাদ ৫/৩৮১) মুসনাদ আহমাদে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্পান্মাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘হে আয়িশা! পাপকে কখনো তুচ্ছ মনে করনা । WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।