তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৯৭ ৪ কাদ্র ২৪৪ পারা ৩০ ‘আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে সাথে নিয়ে সালাত আদায় করেন এবং আমরা লক্ষ্য করলাম যে, তার কপালে ভিজা মাটি লেগে রয়েছে’ (ফাতহুল বারী ৪/৩২৯, মুসলিম ২/৮২৪) এভাবে তার স্বপ্ন সত্য প্রমাণিত হল । ইহা রামাযান মাসের একুশ তারিখের রাতের ঘটনা বলে ইমাম বুখারী (রহঃ) ও ইমাম মুসলিম এ হাদীসটি দু’টি ভিন্ন বর্ণনা ধারায় উল্লেখ করেছেন। ইমাম শাফিঈ (রহঃ) বলেন যে, বর্ণনার দিক দিয়ে এ হাদীসটি সহীহ । আবদুল্লাহ ইবৃন উনাইস (রহঃ) থেকে বর্ণিত সহীহ মুসলিমে একটি হাদীস বর্ণিত হয়েছে যাতে বলা হয়েছে যে, কাদরের রাত হল রামাযানের তেইশতম রাত । (হাদীস নং ২/৮২৭) ইব্‌ন আব্বাস (রাঃ) হতে বর্ণিত অপর একটি হাদীসে বলা হয়েছে যে, কাদরের রাত হল রামাযানের পঁচিশতম রাত। ওতে বলা হয়েছে যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ তোমরা রামাযানের শেষ দশ রাতে কাদরের রাত অন্বেষন কর। নবম রাতেও থাকতে পারে, সপ্তম রাতেও থাকতে পারে অথবা পঞ্চম রাতেও থাকতে পারে। (ফাতহুল বারী ৪/৩০৬) নাবী কারীম সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘কাদ্রের রাতকে রামাযানের শেষ দশকে খৌজ কর । প্রথমে নয়, তারপর সাত, তারপর পাঁচ বাকি থাকে’ অধিকাংশ মুহাদ্দিস বলেছেন যে, এর দ্বারা বেজোড় রাতকে বুঝানো হয়েছে। এটাই সর্বাধিক সুস্পষ্ট ও প্রসিদ্ধ উক্তি । কাদ্রের রাত রামাযানের সাতাশতম রাত বলেও উল্লেখ রয়েছে। উবাই ইব্‌ন কা'ব (রাঃ) হতে বর্ণিত একটি হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ ‘এটি সাতাশতম রাত !' (মুসলিম ২/৮২৮) মুসনাদ আহমাদে রয়েছে যে, যির (রহঃ) হতে বর্ণিত, তিনি উবাই ইব্‌ন কা‘বকে (রাঃ) জিজ্ঞেস করেন ৪ হে আবু মুনযির! বলা হল £ঃ আপনার ভাই আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রাঃ) বলেন ৪ যে ব্যক্তি বছরের প্রত্যেক রাতে জেগে থাকবে সে কাদ্রের রাত পেয়ে যাবে। এ কথা শুনে উবাই (রাঃ) বললেন ৪ ‘আল্লাহ তার প্রতি রহম করুন, তিনি জানতেন যে, এ রাত রামাযান মাসের মধ্যে রয়েছে এবং আমি শপথ করে বলছি যে, কাদ্রের রাত যে রামাযানের সাতাশতম রাত এটাও আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রাঃ) WWw.waytojannah.com

— পৃষ্ঠা ২৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।