তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৯৭ ৪ কাদ্র ২৪১ পারা ৩০ রাখা হয়। এ মাসে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়েও উত্তম । এ মাসের কল্যাণ হতে যে ব্যক্তি বঞ্চিত হয় সে প্রকৃতই হতভাগা ৷’ ইমাম নাসাঈও হাদীসটি বর্ণনা করেছেন। (আহমাদ ২/২৩০, নাসাঈ ৪/১২৯) কাদরের রাতে ইবাদাত করার সাওয়াব এক হাজার মাস অপেক্ষা অধিক হওয়ার ব্যাপারে সহীহ বুখারী ও মুসলিমে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সাওয়াবের নিয়াতে কাদ্রের রাতে ইবাদাত করে, তার পূর্বাপর সমস্ত পাপ ক্ষমা করে দেয়া হয়৷’ (ফাতহুল বারী ৪/২৯৪, মুসলিম ১/৫২৩) কাদরের রাতে মালাইকার উপস্থিতি এবং উত্তম বিষয়ের অবতরণ এরপর আল্লাহ তা'আলা বলেন ৪ £919 ৷ /%% এ রাতের বারাকাতের আধিক্যের কারণে এ রাত্রে বহু সংখ্যক মালাইকা অবতীর্ণ হন। এমনিতেই মালাইকা সকল বারাকাত ও রাহমাতের সাথেই অবর্তীণ হন। যেমন কুরআন তিলাওয়াতের সময়ে অবতীর্ণ হন, যিক্রের মাজলিস ঘিরে ফেলেন এবং দীনী ইলম বা বিদ্যা শিক্ষার্থীদের জন্য সানন্দে নিজেদের পাখা বিছিয়ে দেন ও তাদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন। রূহ্‌ দ্বারা এখানে জিবরাঈলকে (আঃ) বুঝানো হয়েছে। এ আয়াতে অন্যান্য মালাইকা থেকে আলাদা করে উল্লেখ করার কারণ এই যে, অন্যান্য মালাইকা থেকে তার যে ভিন্ন মর্যাদা রয়েছে আল্লাহ সুবহানাহু তা'আলা তা প্রকাশ করে দিলেন। পরবর্তী আয়াতাংশ ১4:9 4৮ এর ব্যাখ্যায় মুজাহিদ (রহঃ) বলেন যে, সব কিছুর উপর তখন শান্তি বর্ষিত হয়। অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বলেন ঃ ... (21০ কাদ্রের রাত আগাগোড়াই শাস্তির রাত সাঈদ ইব্‌ন মানসুর (রহঃ) বলেন ৪ ঈসা ইব্‌ন ইউনুস (রহঃ) আমাদেরকে বলেছেন যে, আমাশ (রহঃ) WWw.waytojannah.com

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।