Contents সূরা ৯৬ ৪ঃ আ'লাক ২৩৮ পারা ৩০ আয়াতটি হল 5 ৩4১4/১৬ হতে সূরার শেষ পর্যন্ত আয়াতগুলি । ইমাম আহমাদ (রহঃ), ইমাম মুসলিম (রহঃ), ইমাম নাসাঈ (রহঃ) এবং ইমাম ইব্ন আবী হাতিম (রহঃ) এ হাদীসটি তাদের গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। (তাবারী ১২/৬৪৯, আহমাদ ২/৩৭০, মুসলিম ২৭৯৭, নাসাঈ ১১৬৮৩) রাসূলের (সাঃ) জন্য আনন্দ এরপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ৪ 2 ৬ ($ সাবধান! তুমি তার অনুসরণ করনা, বরং তুমি সালাত আদায় করতে থাক এবং আল্লাহর নৈকট্য লাভ করতে থাক । অর্থাৎ অধিক পরিমাণে ইবাদাত কর এবং যেখানে খুশী সালাত আদায় করতে থাক। তাকে পরোয়া করার কোনই প্রয়োজন নেই । আল্লাহ তা'আলা তোমার রক্ষাকারী ও সাহায্যকারী রয়েছেন। তিনি তোমাকে শত্রুদের কবল থেকে রক্ষা করবেন। অতঃপর তিনি বলেন, তুমি সাজদাহ কর এবং আল্লাহর নৈকট্য লাভ করার ব্যাপারে সদা সচেষ্ট থাক। এরই সমর্থনে একটি হাদীস রয়েছে যা সহীহ মুসলিমে আবু হুরাইরাহর (রাঃ) বরাতে আবূ সালিহ (রহঃ) বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ৪ বান্দা যখন সাজদাহ রত হয় তখন সে আল্লাহর সবচেয়ে কাছে পৌঁছে। অতএব তোমরা বেশি বেশি সাজদাহ কর । (মুসলিম ১/৩৫০) পূর্বেও বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম যখন নিম্নের আয়াতটি পাঠ করতেন তখন সাজদাহ দিতেন $৪ LAST I যখন আকাশ বিদীর্ণ হবে । (সূরা ইনশিকাক, ৮৪ ৪ ১) এবং SE sats a তুমি পাঠ কর তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন । (সূরা ‘আলাক, ৯৬ ৪ ১) (মুসলিম ১/৪০৬) সূরা আ*লাক এর তাফসীর সমাপ্ত । WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।