তাফসীর ইবনে কাসির ( নতুন সংস্করণ বাংলা ) — Tafseer Ibn Kathir Revised Edition 18th Part
/ ৩৩৫
📝 লেখা 📖 পিডিএফ

Contents সূরা ৯৪ ৪ নাশরাহ ২২৫ পারা ৩০ সময় পেলেই আল্লাহকে স্মরণ করার আদেশ এরপর আল্লাহ তা‘আলা বলেন £ঃ &&র 59.০৬ £79 13৬ £',)৬ অতএব, হে নাবী! যখনই তুমি অবসর পাবে আল্লাহর স্মরণে লিপ্ত হও এবং তোমার রবের প্রতি মনোনিবেশ কর । অর্থাৎ দুনিয়ার কাজ থেকে অব্যাহতি পেলেই আমার ইবাদাত ও আনুগত্যের প্রতি মনোনিবেশ কর, নিয়ত পরিষ্কার কর, পরিপূর্ণ আগ্রহ সহকারে আমার প্রতি আকৃষ্ট হও । এই অর্থ বিশিষ্ট একটি সহীহ হাদীসও রয়েছে। হাদীসটির মর্ম হল $ খাবার সামনে থাকা অথবা পায়খানা প্রস্রাবের বেগ থাকা অবস্থায় সালাত আদায় করতে নেই । (মুসলিম ১/৩৯৩) অন্য এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম হতে বৰ্ণনা করা হয়েছে ৪ ‘সবাই সালাতে দাড়িয়ে যাওয়া অবস্থায় যদি তোমার সামনে রাতের খাবার আনা হয় তাহলে প্রথমে খাবার খেয়ে নাও ।’ (ফাতহুল বারী ৯/৪৯৮) মুজাহিদ (রহঃ) এ আয়াতের তাফসীরে বলেন £ দুনিয়ার কাজ-কর্ম থেকে মুক্ত হয়ে সালাতে দাড়াও । অতঃপর আল্লাহর নিকট মনোযোগ সহকারে দুআ কর এবং নিজের প্রয়োজন ব্যক্ত কর ও পূর্ণ মনোযোগ সহকারে স্বীয় রবের প্রতি আকৃষ্ট হও ৷ (তাবারী ২৪/৪৯৭) WWw.waytojannah.com

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।