Contents সুরা ৯৩ ৪ দুহা ২২১ পারা ৩০ আল্লাহর দেয়া নি‘আমাতের কিভাবে মহান আল্লাহ স্বীয় নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করে বলেন ৪ 4 (৬ = ৮ সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়োনা ৷ অর্থাৎ আল্লাহ যেমন তোমাকে ইয়াতীম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করেছেন, তুমিও তেমনি ইয়াতীমকে ধমক দিওনা এবং তার সাথে দুর্ব্যবহার করনা, বরং তার সাথে সদ্ব্যবহার কর এবং নিজের ইয়াতীম হওয়ার কথা ভুলে যেওনা । আল্লাহ তাবারাকা ওয়া তাআলা স্বীয় নাবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে আরো বলেন ৪ 5 ৬ (। / যাঞ্চাকারীকে ভর্সনা করনা । তুমি যেমন পথহারা ছিলে, আল্লাহ তোমাকে হিদায়াত বা পথের দিশা দিয়েছেন, তেমনি কেহ তোমাকে জ্ঞানের কথা জিজ্ঞেস করলে তাকে রূঢ় ব্যবহার দ্বারা সরিয়ে দিওনা । গরীব, মিসকীন, এবং দুর্বল লোকদের প্রতি অহংকার প্রদর্শন করনা । তাদের সাথে দুর্ব্যবহার করনা । তাদেরকে কড়া কথা বলনা ৷ ইয়াতীম মিসকীনদেরকে যদি কিছু না দিতে পার তাহলে ভাল ও নরম কথা বলে তাদেরকে বিদায় কর এবং ভালভাবে তাদের প্রশ্নের জবাব দাও । এরপর আল্লাহ তা'আলা বলেন ৪ ১০ ৩) ৯4 ৮ নিজের রবের নি‘আমাতসমূহ বৰ্ণনা করতে থাক । অর্থাৎ যেমন আমি তোমার দারিদ্রতাকে এশ্বর্যে পরিবর্তিত করেছি, তেমনই তুমিও আমার এ সব নি‘আমাতের কথা বৰ্ণনা করতে থাক । ইমাম আবূ দাউদ (রহঃ) আবু হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন £ “যারা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনা তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেনা ৷ ইমাম তিরমিযীও (রহঃ) হাদীসটি বর্ণনা করেছেন এবং তিনি হাদীসটিকে সহীহ বলেছেন । (হাদীস নং ৫/১৫৭ ও ৬/৮৭) WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।