সুরা ৯৩ $ দুহা ২১৮ পারা ৩০ মুসনাদ আহমাদে আবদুল্লাহ ইব্ন মাসউদ (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি বলেন ঃ 'রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম একটি খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়েছিলেন। ফলে তার দেহের পার্ম্বদেশে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছিল। ঘুম থেকে জেগে উঠার পর তিনি তার দেহে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তাই আমি তাকে বললাম ঃ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম! চাটাইয়ের উপর আমাকে নরম কোন কিছু বিছিয়ে দেয়ার অনুমতি দিন! তিনি আমার এ কথা শুনে বললেন ৪ ‘পৃথিবীর সাথে আমার কি সম্পর্ক? আমি কোথায় এবং দুনিয়া কোথায়? আমার এবং দুনিয়ার দৃষ্টান্ত তো সেই পথচারী পথিকের মত যে একটি গাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম গহণ করে, অতঃপর এ স্থান ত্যাগ করে গন্ত ব্য স্থলের উদ্দেশে চলে যায়।’ এ হাদীসটি জামে তিরমিযীতেও বর্ণিত হয়েছে। ইমাম তিরমিযী (রহঃ) এবং ইমাম ইব্ন মাজাহ (রহঃ) ইব্ন মাসউদের (রাঃ) বরাতে এ হাদীসটি লিপিবদ্ধ করেছেন। ইমাম তিরমিযী (রহঃ) হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। (আহমাদ ১/৩৯১, তিরমিযী ৭/৪৮, ইব্ন মাজাহ ২/১৩৭৬) আল্লাহ তা‘আলার নাবীর (সাঃ) জন্য পরকালে অসংখ্য নি‘আমাত জমা করে রাখা হয়েছে আল্লাহ তা'আলা বলেন ৪ ৫৮৪ ৮) ৩:৮১ 94 তোমার রাব্ব তোমাকে আখিরাতে তোমার উম্মাতের জন্য এত নি‘আমাত দিবেন যে, তুমি খুশী হয়ে যাবে। তোমাকে বিশেষ সম্মান দান করা হবে। বিশেষভাবে হাউযে কাওছার দান করা হবে। সেই হাউযে কাওছারের কিনারায় খীটি মুক্তার তাবু থাকবে। ওর দুই তীরের মাটি হবে নির্ভেজাল মিশ্কের সুগন্ধিযুক্ত । এ সম্পর্কিত হাদীস অচিরেই বর্ণনা করা হবে ইনশাআল্লাহ । ইমাম আবু আমর আওযায়ী (রহঃ) বর্ণনা করেন যে, ইব্ন আব্বাস (রাঃ) বলেছেন ৪ ‘যে সব ধনাগার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মাতের জন্য বরাদ্দ করা হয়েছে সেগুলি একে একে তাকে দেখানো হয়। এতে তিনি খুবই খুশী হন। তারপর এ আয়াত অবতীর্ণ হয়। জান্নাতে তাকে দশ লক্ষ প্রাসাদ দেয়া হবে। প্রত্যেক প্রাসাদে যত খুশি চান তত পবিত্র স্ত্রী WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।