Contents সুরা ৯৩ ৪ দুহা ২১৬ পারা ৩০ জুনদুব (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ হয়ে পড়েছিলেন। এ কারণে তিনি এক বা দুই রাতে তাহাজ্জুদ সালাতের জন্য দাড়াতে পারেননি। এটা জেনে এক মহিলা এসে বলল £৪ ‘হে মুহাম্মাদ! আমার মনে হচ্ছে, তোমাকে তোমার শাইতান পরিত্যাগ করেছে ।' তখন মহামহিমাৰিত আল্লাহ , ০% 131 99,৮) ৩ ৮১) 4) ৩৮ $7 ৮ এই আয়াতগুলি অবতীৰ্ণ করেন। (আহমাদ ৪/৩১২, ফাতহুল বারী ৩/১১, ৮/৫৮০-৮১, ৬১৯; মুসলিম ৩/১৪২১- ৪২২, তিরমিযী ৯/২৭২, নাসাঈ ৬/৫১৭, তাবারী ২৪/৪৮৫-৮৬) এই বর্ণনাকারী জুন্দুব হলেন ইব্ন আবদুল্লাহ আল বাযালী আল আলাকী (রহঃ) । আল আসওয়াদ ইব্ন কায়িস (রহঃ) থেকে জুন্দুব (রহঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নিকট জিবরাঈলের (আঃ) আসতে কয়েকদিন বিলম্ব হয়েছিল। এতে মুশরিকরা বলাবলি করতে শুরু করে যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে তার রাব্ব পরিত্যাগ করেছেন, তখন আল্লাহ তা'আলা উপরোক্ত আয়াতগুলি অবতীর্ণ করেন। (তাবারী ২৪/৪৮৬) আল আউফী (রহঃ) ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেন ৪ কুরআন নাযিল হওয়ার পর একবার জিবরাঈলের (আঃ) বাণী নিয়ে আসা নিয়মিত সময়ের বিরতির চেয়ে কিছুদিন দেরী হয়। এতে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের মনেও উদ্বিগ্নতা দেখা দেয়। কাফিরেরা বলতে থাকে যে, তার মালিক তাকে পরিত্যাগ করেছেন এবং তাকে অপছন্দ করেছেন। তখন আল্লাহ সুবহানাহু এ আয়াতটি (সূরা দুহা, ৯৩ ৪ ৩) নাযিল করেন যে, তার রাব্ব আল্লাহ তা'আলা তাকে পরিত্যাগ করেননি এবং তার উপর বিরূপও নন। (তাবারী ২৪,৪৮৪, কুরতুবী ২০/৯১) মুজাহিদ (রহঃ) কাতাদাহ (রহঃ), যাহহাক (রহঃ), ইব্ন যায়িদ (রহঃ) এবং অন্যান্যরা এরূপ বর্ণনা করেছেন। পরবর্তী আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন যে, দিনের আলো এবং রাতের অন্ধকার সৃষ্টিকারী তিনি এবং তিনিই ওর নিয়ন্ত্রণকারী । যেমন অন্যত্র বলা হয়েছে ৪ WWw.waytojannah.com
— পৃষ্ঠা ২১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।